চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আশঙ্কা’র ঈদযাত্রা: এখনই উদ্যোগ নিতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:12 অপরাহ্ন 17, এপ্রিল 2022
in সম্পাদকীয়
A A

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় এবারের ঈদে রাজধানী ঢাকা থেকে ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ গ্রামে যাবে বলে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণাকেন্দ্রের এক জরিপে বলা হয়েছে। এই সংখ্যা আগের দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এ কারণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগে থেকে সড়ক পথে সঠিক ব্যবস্থাপনার উদ্যোগ না নিলে ঈদযাত্রায় ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এসব তথ্য প্রকাশ করে রোববার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, দেশর প্রচলিত পরিবহন ব্যবস্থায় প্রতিদিন ১৬ লাখ মানুষ ঢাকার বাইরে যাতায়ত করতে পারে। কিন্তু ঈদের আগের চারদিন দিনে কমপক্ষে ৩০ লাখ মানুষ গ্রামে ছুটবে। সেই হিসাবে প্রতিদিন ১৪ লাখ (চারদিনে ৫৬ লাখ) মানুষকে ঈদযাত্রা করতে হবে ‘অন্য উপায়ে’। সেই অন্য উপায় হিসেবে যাত্রী কল্যাণ সমিতি বলছে, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, ইজিবাইকের মতো অপ্রচলিত বাহন বেছে নিতে বাধ্য হবে মানুষ।

আর এসব বাহনই মহাসড়কগুলোতে দুর্ঘটনার ঝুঁকিসহ নানান প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আশঙ্কা করছে সংগঠনটি। কারণ চাহিদা বেশি হওয়ায় সড়কের ব্যবস্থাপনা কোমায় চলে যেতে পারে। এই পথেই বেশির ভাগ মানুষ যাতায়াত করে থাকে। এই বাইরে নৌ বা আকাশ পথে খুব কম সংখ্যক মানুষ যাত্রা করে।

এমন আশঙ্কার পাশাপাশি একটু স্বস্তির পথও দেখিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণাকেন্দ্র। প্রতিষ্ঠানটির পরামর্শ, ২০ রমজানের পরেই রাজধানীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে পরিবারের যেসব সদস্যের কাজ নেই, তাদেরকে আগে ভাগে বাড়িতে পাঠিয়ে দিলে ভোগান্তি কমবে। কর্মজীবীরা ছুটির পরে যাবেন।

তবে এটা যৌক্তিক কোনো সমাধান নয়। বেশির ভাগ মানুষ চায় সবাই এক সাথে গ্রামে যেতে। সেক্ষেত্রে সময় থাকতেই প্রস্তুতি নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো সমন্বয় করে কাজ শুরু করে দিতে হবে। সড়কে সবচেয়ে বেশি ঝামেলা তৈরি করে ফিটনেসবিহীন যানবাহন। সেগুলো ঠেকাতে শক্ত পদক্ষেপ নিতে হবে। সেটা না পারলে কোনোভাবেই ঈদযাত্রা স্বস্তির হবে না বলেই আমাদের ধারণা।

আমরা মনেকরি, রাজধানী থেকে বের হওয়ার সবগুলো পথ যানজটমুক্ত রাখতে হবে। একইভাবে জেলা শহরের প্রবেশমুখেও কোনো জটলা তৈরি হতে দেওয়া যাবে না। সর্বপরি ট্রাফিক নির্দেশনা মেনে চলতে হবে। তবেই স্বস্তির হবে ঈদযাত্রা।

Tags: ঈদঈদযাত্রারমজানরমযান
Previous Post

রাজধানীতে পানি যেন ‘আরেক যন্ত্রণা’

Next Post

ইইউ’র নিষেধাজ্ঞায় পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ট্রাকের দীর্ঘ লাইন

Next Post
পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ট্রাকের দীর্ঘ লাইন, ইইউ নিষেধাজ্ঞার কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইইউ’র নিষেধাজ্ঞায় পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ট্রাকের দীর্ঘ লাইন

পোপ ফ্রান্সিস রোমে ভাষণ দিচ্ছেন, পোপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে শান্তির আহ্বান পোপ ফ্রান্সিসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT