চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল জাজিরার প্রতিবেদনটি অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশ

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
4:23 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সংসদ ভবন, উত্থাপিত বিলের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

আল জাজিরা টেলিভিশনে সম্প্রচার হওয়া ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটির  ভিডিও কন্টেন্ট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অবিলম্বে অপসারণ করতে বিটিআরসির প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বহুল আলোচিত প্রতিবেদনটির ভিডিও কন্টেন্ট  ইউটিউব, ফেসবুকসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে এই রিটে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে যে নির্দেশনা চাওয়া হয়েছিল সে ব্যাপারে আদালত কোন আদেশ দেননি।

এর আগে আদালত এই রিটের বিষয়ে কয়েকটি প্রশ্নে অভিমত নেয়ার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এজে মোহাম্মদ আলী, কামাল উল আলম, আবদুল মতিন খসরু, শাহদীন মালিক, ফিদা এম. কামাল, প্রবীর নিয়োগীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন। পরবর্তীসময়ে গত ১৫ ফেব্রুয়ারি আদালত এই অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনবেন। এছাড়া আজ রিটকারি আইনজীবী এমডি এনামুল কবির ইমন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতে শুনানি করেন। আর বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা ই রাকিব। এরপর আদালত রিটটি নিস্পত্তি করে আদেশ দেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটির ভিডিও কন্টেন্ট  ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এমডি এনামুল কবির ইমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন। আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ চেয়ে করা এই রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা হয়।

Tags: আল-জাজিরাহাইকোর্ট
Previous Post

করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্যরা

Next Post

প্যানেল মেয়র মাহাবুবের উপর হামলা, প্রতিবাদে উত্তাল কক্সবাজার শহর

Next Post
আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, তার শরীরে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম লাগানো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যানেল মেয়র মাহাবুবের উপর হামলা, প্রতিবাদে উত্তাল কক্সবাজার শহর

বাংলাদেশ সেনাবাহিনী কুয়েত থেকে দেশে ফিরছে, মেডিক্যাল দল উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে চিকিৎসা সহায়তা দিয়ে দেশে ফিরলো সেনাবাহিনীর মেডিক্যাল দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT