চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-কায়েদার ‘নিকট স্বজন’ আনসারউল্লাহ বাংলা টিম

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
6:14 পূর্বাহ্ন 04, মে 2015
in বাংলাদেশ
A A

ব্লগার অভিজিৎ রায়সহ তিন ব্লগার হত্যায় প্রধান সন্দেহভাজন আনসারউল্লাহ বাংলা টিমকে আল-কায়েদার ‘নিকট স্বজন’ বলেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। তবে জঙ্গি সংগঠনটি আল-কায়েদার স্বীকৃিত পেয়েছে কি না এখনও নিশ্চিত নন গোয়েন্দারা।

রোববার আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশী প্রকৌশলী ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠতা অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেন জঙ্গি নেতা আসিম উমর। আর দুই ব্লগার ওয়াশিকুর রহমান বাবু ও আহমেদ হায়দার রাজীব হত্যার দায়ও নেয় আল-কায়েদা।

এরপরই বিভিন্ন সংস্থা ও তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গোয়েন্দা তথ্য সম্পর্কে জানিয়েছেন অভিজিৎ হত্যা মামলায় তদন্তদলের প্রধান, ডিবির যুগ্ম কমিশনার মোঃ মনিরুল ইসলাম।

ব্লগার রাজিব হত্যা মামলায় কারাগারে আনসার উল্লাহ বাংলা টিম প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী। অভিজিৎ হত্যার কয়েকদিন পর ডিবি আটক করে উগ্রবাদী ব্লগার শফিউর রহমান ফারাবীকে। দফায় দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেও হত্যাকারীদের সনাক্ত করা যায়নি। এরইমধ্যে ওই হত্যার দায় নিলো আল-কায়েদা।

মার্কিন নাগরিক অভিজিৎ হত্যা মামলা তদন্ত সহায়তা দিতে ঢাকায় এসে  নিজেদের ল্যাবে পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত মার্কিন ল্যাবে নিয়ে যায় এফবিআই। তবে এখনও পাওয়া যায়নি তার রিপোর্ট।

Tags: অভিজিতআনসারউল্লাহ বাংলা টিমআল কায়েদাব্লগাররাজীব হায়দার
Previous Post

বড় বউ হিসেবেই আফরোজা আব্বাসের সাংগঠনিক দক্ষতা

Next Post

নাগা বিদ্রোহীদের হাতে ৮ ভারতীয় সৈন্য নিহত

Next Post

নাগা বিদ্রোহীদের হাতে ৮ ভারতীয় সৈন্য নিহত

জম্মু-কাশ্মীরে প্রফেশনাল পরীক্ষায় ‘গরু’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT