চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-আকসা মসজিদ: মেটাল ডিটেক্টর সরিয়ে নিলো ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 25, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
আল-আকসা-ইসরায়েল-ফিলিস্তিন

মুসলিম-ইহুদি দুই ধর্মের মানুষের জন্যই পবিত্র স্থান হিসেবে বিবেচিত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢোকার পথে বসানো সব মেটাল ডিটেক্টর সরিয়ে নিচ্ছে ইসরায়েল।

এসব অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ঘিরে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ-উত্তেজনা এবং আন্তর্জাতিক আহ্বানের পর তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দেশটি। মেটাল ডিটেক্টরের পরিবর্তে তুলনামূলক শিথিল নজরদারি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

বিবিসি জানায়, এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলাই ম্লাদেনভ সতর্ক করে বলেছিলেন, জেরুজালেমের পবিত্র ধর্মীয় স্থানটি ঘিরে দ্বন্দ্ব দ্রুত নিরসন না হলে তা এই প্রাচীন শহর ছাড়িয়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। আগামী শুক্রবারের মধ্যে জটিলতা দূর করার জন্য জোর তাগিদ দেন তিনি।

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ মুসলিমদের কাছে হারাম আল শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত।

গত ১৪ জুলাই সেখানে প্রবেশ পথের কাছে দেই পুলিশ কর্মকর্তার মৃত্যুকে ঘিরে মেটাল ডিটেক্টরের মতো নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়। এর ধারাবাহিকতায় রামাল্লাহর ওয়েস্ট ব্যাংক ও হালামিশ এলাকায় ইসরায়েলি বসতিতে গত শনিবার ছুরি নিয়ে চালানো হামলায় তিন ইসরায়েলি নিহত ও একজন আহত হয়।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কর্তৃপক্ষের আরোপিত অতিরিক্ত নিরাপত্তা বিষয়ক নিয়মকানুনের প্রতিবাদে ১৪ তারিখে শুরু হয় বিক্ষোভ। ফিলিস্তিনি মুসলিমরা মেটাল ডিটেক্টর পেরিয়ে মসজিদে ঢুকে নামায পড়তে অস্বীকৃতি জানায়। তাদের দাবি, মসজিদ প্রাঙ্গণ থেকে সব মেটাল ডিটেক্টর তুলে নিতে হবে।

আল-আকসা-ইসরায়েল-ফিলিস্তিন
ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদের বাইরে নামায আদায় করছে

চলমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে ইসরায়েলি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিলো। তার কয়েক ঘন্টা আগে সোমবার এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকের পরই জাতিসংঘের নিকোলাই ম্লাদেনভ বলেন, বিষয়টির সমাধান না হলে মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

‘কারোরই ভুল করে ভাবা উচিত হবে না যে, এটা শুধু একটা স্থানীয় সমস্যা। যদিও এটি মাত্র কয়েকশ’ বর্গমিটারের মধ্যে ঘটছে, তবে এর প্রভাব পড়ছে সারাবিশ্বের কোটি-কোটি মানুষের ওপর,’ বলেন ম্লাদেনভ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এর সর্বনাশা প্রভাব প্রাচীন শহরের দেয়াল ছাড়িয়ে, ইসরায়েল এবং ফিলিস্তিন, এমনকি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আরও অনেক দূর যেতে পারে।’

 

Tags: আল-আকসাইসরায়েলফিলিস্তিন
Previous Post

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা বিলে সই করতে রাজি ট্রাম্প

Next Post

জেলায় জেলায় বৃক্ষমেলা, সচেতনতায় বাড়ছে বৃক্ষরোপণ

Next Post

জেলায় জেলায় বৃক্ষমেলা, সচেতনতায় বাড়ছে বৃক্ষরোপণ

টনি ডায়েস

৪ বছর পর দেশের নাটকে কাজ করেছি: টনি ডায়েস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT