১৯৯৩ সাল থেকে ব্র্যাকের তত্ত্বাবধায়নে পরিচালিত কিশোর-কিশোরি উন্নয়ন প্রোগ্রামে এবার নিজের এভারেস্ট জয়ের অভিজ্ঞতা বর্ণনা করলেন দ্বিতীয় বাংলাদেশি মেয়ে হিসেবে এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরীন।
আজ তিনি তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টে দেখা যায় ব্র্যাকের তত্ত্বাধায়নে পরিচালিত একটি স্কুলে কিশোরিদের সাথে তিনি তার অভিজ্ঞতা বিনিময় করছেন।






