চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্সে আলোচিত হলিউড ছবি ‘মিসবিহেভিয়ার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
দুটি নারী সিনেমা দেখার জন্য হাঁটছে, ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞাপন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল আলোচিত ছবি ‘মিসবিহেভিয়ার’। ফিলিপা লোথর্পে পরিচালিত কমেডি-ড্রামা ঘরানার এ ছবিতে অভিনয় করেছেন কিয়ারা নাইটলি, গুগু এমবাথা, জেসি বাকলি, লেসলি ম্যানভিল, ফিলিস লোগানসহ আরো অনেকে।

ছবির কাহিনী আবর্তিত হয়েছে ১৯৭০ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ঘিরে। লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নারীবাদী বিক্ষোভকারীরা ময়দার বোমা নিক্ষেপ করে। এ ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।

এতে দেখা যাবে, মার্কিন কৌতুক অভিনেতা বব হোপের উপস্থাপনায় লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। সে সময় এ প্রতিযোগিতা ছিলো বিশ্বের সবচাইতে বেশি দর্শকের দেখা টিভি শো। ১০০ মিলিয়নেরও বেশি দর্শক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি দেখছিলো। এ সময় নারী মুক্তি আন্দোলন নামে একটি সংগঠনের কর্মীরা অনুষ্ঠানস্থলে হামলা করে। বন্ধ হয়ে যায় অনুষ্ঠান সম্প্রচার। এ ঘটনায় নবগঠিত সংগঠনটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। কয়েক ঘন্টা পর অনুষ্ঠানটি আবার শুরু হয় এবং প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড হিসেবে মিস গ্রানাডাকে বিজয়ী ঘোষণা করা হয়। রীতিমত হৈ চৈ পড়ে যায় সারা বিশ্বে।

একটি ঐতিহাসিক পটভূমিতে নির্মিত হলেও মজার মজার নানা ঘটনা ও অনুষঙ্গে বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে ছবিটি। গল্প, নির্মাণ, অভিনয় প্রশংসা অর্জন করেছে সমালোচকদের কাছ থেকেও। ২০২০ সালে মুক্তি পাওয়া এই ছবিটি নিয়ে রটেন টমেটোসসহ খ্যাতিমান পত্রিকাগুলোর রিভিউ রেটিংও বেশ ভালো।

Tags: লিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
Previous Post

নাফ নদী থেকে ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

Next Post

সাকিব-গাজীদের অভিজাত ক্লাবে বসা হল না মিরাজের

Next Post
বাংলাদেশের ক্রিকেটার মিরাজের অভিজাত ক্লাবে বসা হল না. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-গাজীদের অভিজাত ক্লাবে বসা হল না মিরাজের

EFDMs প্রথম লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআরের ইএফডির প্রথম লটারির ড্র অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT