সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীরা অবরুদ্ধ হয়ে আছে এমন এলাকা থেকে হাজারো মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বাস ও অ্যাম্বুলেন্সে করে তাদের সরিয়ে নেয়া হয়। রেডক্রস জানিয়েছে সবাইকে সরিয়ে নিতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
সাধারণ মানুষের সাথে ঠিক কত বিদ্রোহী শহর ছাড়ছেন তার কোনো সুস্পষ্ট পরিসংখ্যান নেই। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল সংবাদ প্রচার করে, বৃহস্পতিবার চার হাজার বিদ্রোহী ও তাদের পরিবারের আলেপ্পো ছাড়ার কথা রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়েছে, যেসব বিদ্রোহী আলেপ্পো ছেড়ে যাচ্ছেন সিরিয়া সরকারের তাদের নিরাপত্তা দিতে রাজি হয়েছে। এরই মধ্যে নতুন অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয়েছে।









