চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিয়া মাদ্রাসায় যেভাবে একুশে পালন

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
5:20 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2017
in অন্যান্য
A A

জাতীয় গুরুত্বপুর্ণ দিবস হিসেবে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো দেশের বৃহত্তম আলিয়া মাদ্রাসা ‘সরকারি মাদ্রাসা ই আলিয়া’ও যথাযোগ্য মর্যাদা পালন করেছে অমর একুশে।

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‍উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে রাজধানীর বকশিবাজারের অবস্থিত এ মাদ্রাসায়।

সকাল সোয়া ছয়টায় মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমদ শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এছাড়া রাত ১২টা ১ মিনিটে নিজস্ব কর্মসূচি হিসেবে মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে ফুল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারিরা।

সকাল সাড়ে আটটায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা পৌণে ১২টা পর্যন্ত চলা অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা নিজস্ব চেতনা এবং সরকারি নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি পালন করেছি।

‘দেশের প্রতিটি মাদ্রাসার যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি পালন করা উচিত,’ মন্তব্য করে তিনি বলেন: ভাষা আমাদের নিজস্ব সত্তার সঙ্গে মিশে আছে। সেই ভাষার সঙ্গে জড়িত যে দিবস তা যথাযোগ্যভাবে পালন করা সকলেরই উচিত।’

ধর্মের সঙ্গে একুশের চেতনা বা এর আনুষ্ঠানিকতা সাংঘর্ষিক নয় ‍উল্লেখ করে অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ বলেন, ‘ধর্মের সঙ্গে দোহাই দিয়ে যারা এ দিবসের বিরোধিতা করে সেটা তাদের একান্তই নিজস্ব মতামত। ধর্মের সঙ্গে এর কোন সম্পর্ক নেই।’

‘আজ সকালে যখন নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে আসছিলাম নরসিংদীর মাধবদীতে দেখলাম মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়ে ফুল হাতে শহীদ মিনারের দিকে যাচ্ছে। দেখে আমার বুকটা ভরে গেলো।’

অধ্যক্ষ তার নিজ কার্যালয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলার সময় পাশেই বসে ছিলেন অধ্যাপক ড. হুসাইন মোহাম্মদ ফারুক। তাফসির বিভাগের বিভাগীয় এ প্রধান বলেন, ‘আজ সকালে যখন নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে আসছিলাম নরসিংদীর মাধবদীতে দেখলাম মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়ে ফুল হাতে শহীদ মিনারের দিকে যাচ্ছে। দেখে আমার বুকটা ভরে গেলো।’  

মাদ্রাসা সম্পর্কে দেশের মানুষের যে সাধারণ ধারণা তার সঙ্গে মাদ্রাসার প্রকৃত অবস্থার অনেক পার্থক্য রয়েছে উল্লেখ করে নিজেদের অবস্থান তুলে ধরেন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ।

‘দেশের মানুষ কী মনে করে জানি না। তবে আমরা কেবল অমর একুশে ফেব্রুয়ারিই নয়, প্রতিটি জাতীয় দিবসই যথাযোগ্য মর্যাদায় পালন করি। কারণ আমরা বিশ্বাস করি রাষ্ট্রের চেতনার সঙ্গে আমরা সম্পর্কিত, আমরা বাইরের কেউ না।’

তবে কওমী মাদ্রাসাগুলোর চিত্র কিছুটা ভিন্ন বলে স্বীকার করে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর এ মাদ্রাসা প্রধান বলেন, ‘তাদের ব্যাপারটা আলাদা। আপনি আমাদের মাদ্রাসা ঘুরলেন। একটি কওমী মাদ্রাসাও ঘুরে দেখতে পারেন। পার্থক্যটা টের পাবেন।’

আলিয়া মাদ্রাসায় সক্রিয় ছাত্র সংগঠনগুলোও অমর একুশের কর্মসূচি পালন করেছে বলে শিক্ষার্থীরা জানান।

Tags: আলিয়া মাদ্রাসা
Previous Post

‘জীবন থেকে নেয়া’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান

Next Post

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধ্বংস হচ্ছে বরগুনার সংরক্ষিত বন টেংরাগিরি

Next Post

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধ্বংস হচ্ছে বরগুনার সংরক্ষিত বন টেংরাগিরি

সিরাজগঞ্জের তাড়াশে আবাদি জমি কেটে পুকুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT