চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিশার স্বপ্নযাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 26, অক্টোবর 2020
in বিনোদন
A A
আলিশার ছবি, বিভিন্ন পোশাক ও স্টাইলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার নয়, এরআগেও বহুবার তাকে ক্যামেরার মুখোমুখি হতে হয়েছে! শুনতে হয়েছে অ্যাকশান, কাট! কিন্তু এবারের বিষয়টা যেন স্বপ্নের মতো! কিছুটা ভয়, অথচ ভেতরে চাপা উত্তেজনা নিয়ে ক্যামেরার সামনে! নির্দেশকের ‘অ্যাকশন’ বলার সাথে সাথেই ক্যারিয়ারে যেন অন্যরকম এক স্বপ্নযাত্রা!

বলছি মিস ইউনিভার্সের প্রথম রানার্সআপ আলিশা ইসলামের সিনেমা যাত্রার কথা! কারণ প্রথমবারের মতো তিনি সিনেমায় অভিনয় করলেন! সিনেমার নাম ‘ভালোবাসার প্রজাপতি’। সিনেমায় অভিনয়ের বিষয়টি আলিশার ভাষায়,‘এটি স্বপ্নের মতো ব্যাপার!’

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান চ্যানেল আই অনলাইন এর অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবির নির্মাতা রাজু আলীম ও অন্যান্য কলাকুশলীদের সাথে আলিশা

লাইট, ক্যামেরা, শুটিং- শব্দগুলোর সাথে পরিচিতি থাকলেও এরআগে তিনি কাজ করেছেন শুধু মিউজিক ভিডিও কিংবা বিজ্ঞাপনে! কিন্তু এই প্রথম সিনেমায় কাজের প্রস্তাব! আলিশা বললেন, ‘এটা আমার জন্য আশির্বাদ। প্রথমবার যখন ‘ভালোবাসার প্রজাপতি’র নির্মাতা রাজু ভাইয়ের মুখে গল্প শুনি, তখনই কিছু না ভেবে ‘হ্যাঁ’ বলে দিয়েছি। কারণ অভিনয় কিংবা নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যমতো আসলে সিনেমা-ই।

আলিশা ও সুশমিতা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘মিস ইউনিভার্স’ এর মঞ্চে সুস্মিতা সেনের সঙ্গে আলিশা

শুটিংয়ের অভিজ্ঞতা থাকলেও সিনেমায় প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা আজীবন মনে থাকবে বলেও জানান আলিশা। বললেন, সিনেমায় অভিনয় করবো এটা ভেবেই আমার দারুণ এক্সাইটমেন্ট ছিলো, আবার প্রথম সিনেমা- এই ভেবে কিছুটা ভয় ও ছিলো। ক্যামেরার সামনে খুব নার্ভাস ছিলাম, কিন্তু সহ-অভিনেতা, নির্মাতা এবং পুরো টিমের অনুপ্রেরণায় খুব অল্পসময়েই সবকিছু সহজ হয়ে উঠেছিলো। সত্যিই দারুণ উপভোগ করেছি।

এই সিনেমায় একজন ফ্যাশন মডেলের চরিত্রে অভিনয় করেছেন নবাগতা আলিশা। জানান, আমি নিজেও ‘মিস ইউনিভার্স’ এর মতো প্লাটফর্ম থেকে উঠে আসছি, ফলে চরিত্রটির ডেপথ বুঝতে খুব একটা জটিলতায় পড়তে হয়নি। নিজের সমস্তটা দিয়েই কাজ করেছি, এখন বাকিটা দর্শকের উপর।

এই সিনেমা ছাড়াও আলিশা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন একটি ওয়েব সিরিজে। যার শুটিং শুরু হবে আগামি ২৯ অক্টোবর থেকে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত রাজু আলীমের গল্পে ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য। এই ছবিতে আলিশা ইসলাম ছাড়া আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি, অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজু আলীম, লাক্সতারকা তানিন তানহা, শিপন মিত্র, প্রিয়মণি, ডি জে সোনিকা প্রমুখ।

আলিশা স্টাইলিশ পোশাক পরা, ক্যামেরার দিকে তাকানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ এদিকে ‘ভালোবাসার প্রজাপতি’ ছবির পরিচালক রাজু আলীম বলেন, ছবির প্রায় পঞ্চাশ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। শিগগির বাকি অংশ এবং গানের দৃশ্যের শুটিংও সম্পন্ন করবো।

Tags: আলিশা ইসলামপপিপ্রিয়মণিভালোবাসার প্রজাপতিরাজু আলীমলিড বিনোদনশিপন মিত্র
Previous Post

একসঙ্গে পদত্যাগ করলেন সাউথ আফ্রিকান বোর্ডের সব সদস্য

Next Post

‘কেজিএফ ২’ এর রামিকা সেন হচ্ছেন রাবিনা ট্যান্ডন

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে রামিকা সেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেজিএফ ২’ এর রামিকা সেন হচ্ছেন রাবিনা ট্যান্ডন

এফিল টাওয়ার ও প্যারিসের রাস্তাগুলি ধূসর আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন ধাক্কা: ফ্রান্সে একদিনেই আক্রান্ত ৫২ হাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT