চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আলতা বানু যেন সোনালী যুগের বাংলা ছবি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 23, মার্চ 2018
in বিনোদন
A A

বাংলাদেশের বাণিজ্য সফল চলচ্চিত্রগুলোর যদি তালিকা করা হয় তাহলে সেখানে বেশির ভাগ নাম আসবে ফোক ও ফ্যান্টাসি নির্ভর চলচ্চিত্রের। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত এই সিনেমাগুলো নির্মিত হয়েছে। ছবিগুলোর অবস্থা তখন ছিল রমরমা, দর্শকরাও এসব গল্পের ছবি পেলে লুফে নিতো। ওই সময়কার ছবির ফ্লেভার নিয়েই নির্মিত হয়েছে সিনেমা ‘আলতা বানু’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

আলতা ও বানু দুই বোনের গল্পে নির্মিত এ ছবিতে বড় বোন আলতা চরিত্রে মম ও ছোট বোন বানু চরিত্রে দেখা যাবে রিক্তাকে। আর এ দুই নায়িকার বিপরীতে থাকছেন আনিসুর রহমান মিলন। নির্মাতা জানান, বড় বোনের বিয়ের ঘটনার সূত্র ধরে হঠাৎ হারিয়ে যায় ছোট বোন। তাকে খুঁজতে বের হয় আলতা। ঘটে নানান ঘটনা। লোক ঐতিহ্য ও সংস্কৃতি কিছু চলচ্চিত্রে দেখা গেলেও গ্রামের সাধারণ মানুষের মণিকোঠায় বেঁচে থাকা রূপকথা, উপকথা গুলোও গ্রামীণ সংস্কৃতির অংশ। তাই এমন নাম গ্রহণ করেছেন তিনি।

ছবির নামে এমন গ্রাম বাংলার ফ্লেভার থাকায় মুগ্ধ গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। তার ভাষ্য: সত্তর আশির দশকে যেসব ছবি নির্মিত হয়েছে সেগুলোর অভিনয়, ছবির গান এখনো মানুষকে স্পর্শ করে। মনে দাগ কেটে যায়। তাহলে এখন এসব ছবি তৈরি হয় না কেনো? তারমানে কেউ যদি বলে দর্শকের রুচি পাল্টেছে, তাহলে তার সাথে আমি একমত নই। ক্ষেত্র বিশেষে হয়তো পাল্টেছে। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা সামাজিক জীবন আছে। সেদিক থেকে বিচার করলে দেখা যাবে, পারিবারিক, সামাজিক আর সাহিত্য নির্ভর ছবি করলেও মানুষ দেখবে। সেই গুরুত্ব এখনো মানুষের মধ্যে আছে বলেই আমার মনে হয়। মুক্তির অপেক্ষায় থাকা ‘আলতা বানু যেন সোনালী যুগের বাংলা ছবি’ এটাই আমার প্রত্যাশা থাকলো।

ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ,জাকিয়া বারী মম , রিক্তা, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস। শোনা যাচ্ছে, ২০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

Tags: অরুণ চৌধুরীআলতা বানুমমমিলনরিক্তালিড বিনোদন
Previous Post

স্প্যানিশদের ৮৩ বছরের খরা ঘুচবে?

Next Post

ফ্রান্সের সুপারমার্কেটে জিম্মি সংকট, নিহত ২

Next Post

ফ্রান্সের সুপারমার্কেটে জিম্মি সংকট, নিহত ২

সবুজের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT