চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালকে বিদায় করে শেষ চারে চেলসির সঙ্গী টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

পরিবর্তিত হিসাবে মাঠে নামা এডিন হ্যাজার্ডের শেষ মুহূর্তের গোলে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে কোয়ার্টার ফাইনালে এএফসি বোর্নমাউথকে ১-০ গোলে হারায় ব্লুজরা।

রাতের অন্য ম্যাচে কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের শেষ চারের টিকিট নিশ্চিত করে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের দুই অর্ধে টটেনহ্যামের হয়ে গোল দু’টি করেন সন হিউং-মিন ও ডেলে আলি।

আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জয় পায় টটেনহ্যাম। চলতি মাসের শুরুতে লিগে গার্নারদের মাঠে ৪-২ গোলে হেরেছিল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

আর্সেনালের বিপক্ষে ম্যাচের শুরুতেই টটেনহ্যামকে এগিয়ে নেন সন হিউং মিন। মিডফিল্ডার ডেলে আলির বাড়িয়ে দেয়া বল ২০ মিনিটের মাথায় আর্সেনালের জালে জড়ান সন। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেলে আলি।

ম্যাচের প্রথমার্ধে টটেনহ্যাম গোলরক্ষক পাওলো গাজানিগা প্রতিপক্ষের দু’টি আক্রমণ ঠেকিয়ে না দিলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। দ্বিতীয়ার্ধে অবশ্য ভাগ্যও সাহায্য করেনি আর্সেনালকে। আলেকজান্ডার ল্যাকাজেত্তে এবং পিয়েরে এমেরিকের দুর্দান্ত দুইটি শট গোলপোস্টে লাগলে শূন্য হাতেই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

অন্যদিকে প্রথমবারের মতো বোর্নমাউথের কোনো শীর্ষ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙে দেয়  জায়ান্ট চেলসি। ম্যাচের মাত্র ছয় মিনিট বাকি থাকতে দলটিকে হতাশায় ডুবিয়ে চেলসির সেমিফাইনাল নিশ্চিত করেন বদলি খেলোয়াড় হ্যাজার্ড। পেদ্রোর ব্যাক-হিল থেকে আসা বল জালে জড়াতে ভুল করেননি বেলজিয়ান এ ফরোয়ার্ড।

Tags: ইংলিশ লিগ কাপচেলসিটটেনহ্যাম হটস্পারলিড স্পোর্টস
Previous Post

মুম্বাইয়ে রিসেপশন হলো প্রিয়াঙ্কা-নিকের

Next Post

বেলের হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

Next Post

বেলের হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

ফাইল ছবি

বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন ড. কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT