চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মি স্টেডিয়ামে ফোকফেস্ট, এক মঞ্চে পৌনে দুইশো শিল্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 05, নভেম্বর 2018
in বিনোদন
A A

এক মঞ্চে প্রায় পৌনে দুইশো দেশি বিদেশি ফোক ঘরানার শিল্পী নিয়ে নভেম্বরের ১৫ তারিখ থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ৪র্থ ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট ২০১৮। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এমন তথ্যই জানালেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেড এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী।

সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক লোকসংগীত। লোকসংগীতের চর্চা ও প্রসারের জন্য চতুর্থ বারের মতো আয়োজিত হবে তিন দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’। গত তিন বছরের মতো এবারও আর্মি স্টেডিয়ামেই হবে লোকসংগীতের আন্তর্জাতিক এই আসর। লোকসংগীতের নিয়মিত এই আসরটির আদ্যপান্ত নিশ্চিত করতেই সোমবার গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

যেখানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেড এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েল লিটু, ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন এবং সংসদ সদস্য ও লোকসংগীত সম্রাজ্ঞী খ্যাত তারকা শিল্পী মমতাজ বেগম।

আগের বারের চেয়ে লোকসংগীতের এই উৎসবটি আরো জমকালো হবে জানিয়ে সংবাদ সম্মেলনে অঞ্জন চৌধুরী জানান, লোকসংগীত আমাদের নিজস্বতা বহন করে। লোকজ সংগীতের তাল, লয় ও ছন্দের অপূর্ব সংমিশ্রণে খুঁজে পাওয়া যায় আত্মার শান্তি ও স্রষ্ঠার সান্নিধ্য। আমাদের নিজেদের গান লোকসংগীতের চর্চা ও প্রসারের জন্য গত তিন বছর ধরে আমরা আয়োজন করছি এই সংগীত উৎসবটি। এবার আরো জমকালো আয়োজন নিয়ে আসছি আমরা।

লোকসংগীতের আসরটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর দাবী করে এবারের আয়োজন নিয়ে ধারণা দেন তিনি। জানান, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারনেশনাল ফোকফেস্ট’। আগামি ১৫ নভেম্বর থেকে যা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যথারীতি অনুষ্ঠানটি চলবে তিন দিনব্যাপী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে মোট ১৭৪ জন শিল্পীকে ফোকফেস্টের মঞ্চে দেখা যাবে জানিয়ে উল্লেখযোগ্য শিল্পীদের নামও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন। জানানো হয়, বাংলাদেশ সহ বিশ্বের সাতটি দেশ থেকে ১৭৪ জন শিল্পী আর্মি স্টেডিয়ামের মঞ্চে ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দর্শক মাতাবেন। উল্লেখযোগ্যদের মধ্যে বাংলাদেশ থেকে দেখা যাবে ফোক সম্রাজ্ঞী মমতাজ, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো ও ভাবনা নৃত্যদলকে। এছাড়া ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স,রাঘু দিক্ষিত, সাত্যকি ব্যানার্জি। পাকিস্তান থেকে শাফাকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র‌্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেন থেকে লাস মিগাস।

প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যেই উপভোগ করতে পারবেন ঢাকা আন্তর্জাতিক লোকসংগীতের এই আসরটি। তবে বরাবরের মতো অনলাইনে করতে হবে রেজিস্ট্রেশন। দর্শকদের জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ৭ নভেম্বর থেকে, চলবে টানা পাঁচ দিন। রেজিস্ট্রেশন করতে পারবেন dhakainternationalfilkfest.com এই ওয়েব সাইটে গিয়ে। রেজিস্ট্রেশন চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য লাগবে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের স্ক্যান কপি।

ছবি: সাকিব উল ইসলাম

Tags: অর্ণবনকশীকাঁথাফোক ফেস্টফোকফেস্টমমতাজলিড বিনোদনসাত্যকি ব্যানার্জি
Previous Post

বিয়ের পূর্বে থ্যালাসেমিয়া, চাকরির পূর্বে ডোপ টেস্ট বিষয়ে রুল জারি

Next Post

জিততে রেকর্ড গড়তে হবে

Next Post

জিততে রেকর্ড গড়তে হবে

খুশকি হটান সহজেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT