চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মিতে যেতে চোট লুকিয়ে বিশ্বকাপে খেলেছেন ধোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 14, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আঙুলে বেশ গুরুতর একটা চোট, চুল আকৃতিসম চিড়ই ধরেছে। সেটা খুব বেশি করে গোপন করতে চেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পেরেছেনও। ইনজুরি নিয়েই বিশ্বকাপে খেলেছেন ভারতের জার্সিতে। এই গোপন রাখার পেছনে অন্য বড় কারণও আছে, আর্মিতে দুমাসের যে দায়িত্বে আছেন সেই পোস্টিং যেন বাতিল হয়ে না যায় চোটের খবরে, সেজন্যই যত রাখঢাক।

সাবেক অধিনায়ক ধোনি এখন জম্মু-কাশ্মীরে, ভারত আর্মির হয়ে মিশনে ব্যস্ত। ইন্ডিয়ান আর্মির প্যারা রেজিমেন্টের অনারারি লেফটেন্যান্ট কর্নেল তিনি। ক্রিকেট হতে দুমাসের ছুটি নিয়ে গত ৩১ জুলাই থেকে সেখানে দায়িত্ব পালন করছেন। ভিক্টোর ফোর্স ব্যাটালিয়নের সঙ্গে প্যাট্রোলিং ও গার্ড ডিউটিতে ব্যস্ত সময় কাটছে। দেশটির গণমাধ্যম বলছে, স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতেও দেখা যেতে পারে তাকে।

এর মাঝেই আইএনডটকমের এক প্রতিবেদনে উঠে এলো আর্মির এ মিশন থেকে যাতে কোনোভাবেই বাদ পড়তে না হয় তাকে, সেজন্য বিশ্বকাপে ইনজুরি লুকিয়েই খেলেছেন ধোনি।

ছুটি নেয়ার আগে ভারতের হয়ে বিশ্বকাপে শেষবার খেলেছেন ধোনি। টুর্নামেন্টে বিরাট কোহলির দল সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যায়। ব্যাট হাতে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্মরণীয় কিছু করতে পারেননি। বরং প্রয়োজনের সময় ধীরগতির ব্যাটিংয়ের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন।

লিগপর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ৩১ রান তুলে সমালোচনায় পড়েছিলেন ধোনি। ম্যাচে ৩১ রানে হেরে বসে ভারত। সমালোচকরা তোপ দেগে বলেন, ধোনির মাঝে ম্যাচ জেতার চেষ্টার মতো কোনো প্রদর্শনীই ছিল না। ওই ম্যাচেই ব্যাটিংয়ের সময় আঙুলের চোটে পড়েন তিনি। লালার সঙ্গে মুখ দিয়ে রক্ত ঝরার দৃশ্যও ক্যামেরাবন্দী হয়।

আঙুলে চিড় ধরার সে ইনজুরির কথা গোপন রেখেই ব্যাটিং চালিয়ে যান ধোনি। নিজের সেরা ব্যাটিংটা করতে পারেননি যন্ত্রণাকাতর সময়ে। যেটা নিয়ে পরে পড়তে হয় সমালোচনার মুখে। ভারত দলে তার ভূমিকা, প্রয়োজনীয়তার কথা ভেবেই চোট-প্রসঙ্গ গোপন রেখেছিলেন। চাননি এটা নিয়ে বিস্তর কথা হোক। দলের মনোযোগ সরে যাক অন্যদিকে!

বিশ্বকাপ পেরিয়ে গেছে অনেকদিন। কোহলিরা ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজে। এতদিন পর অন্য একটি কারণও সামনে আসছে ধোনির সেই চোট-গোপনীয়তা প্রসঙ্গে। কী সেটা? ধোনি চাননি এই চোটের কথা চাউর হয়ে ভারত আর্মির জন্য ভূমিকা রাখার তার যে পূর্ব পরিকল্পনা, সেটি ভেস্তে যাক। কারণ কোনো আঘাতের বিষয় থাকলে তাকে সময়মতো দায়িত্বে নিয়োগে সম্মতি নাও জানানো হতে পারে।

ধোনি তাই আঙুলের চোটের কথা গোপন রাখেন। এমনকি ডাক্তারের পরামর্শে স্ক্যানও করাননি সেসময়। যাতে চোট নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা দিতে না হয়। যা তাকে আর্মি ট্রেনিংয়ে যোগদানে ডিসকোয়ালিফাই প্রমাণ করতে পারত। ধোনি পরে সেরে উঠেছেন। বিশ্বকাপের পর অবসরের গুঞ্জনকে পেছনে ঠেলে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে আছেন। তবে আপাতত দুমাসের ছুটি। এই দুমাস আর্মিতে কাটাবেন।

Tags: ধোনিভারতলিড স্পোর্টস
Previous Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতির টেরাকোটা উদ্বোধন করলেন সেনাপ্রধান

Next Post

লাখ লাখ চামড়া মাটি চাপা দেয়ায় চট্টগ্রামে তোলপাড়

Next Post

লাখ লাখ চামড়া মাটি চাপা দেয়ায় চট্টগ্রামে তোলপাড়

চিনি শিল্পকে লাভজনক ও রপ্তানিমুখী করতে নানা পদক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT