চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্টহাউস এশিয়ান ফিল্ম ফেস্টিভাল: সেরা ছবি ‘মায়ার জঞ্জাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 01, মার্চ 2021
in বিনোদন
A A
দুটি মানুষের মুখের ছবি, একে অন্যের দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আট দিনব্যাপী হয়েছে সিনেমা প্রদর্শনী। শুধু কী তাই! সিনেমা দেখানোর পাশাপাশি হয়েছে সিনেমা, অভিনয়ের আঙ্গিক নিয়ে আলোচনা। চিত্রপ্রদর্শনী ও ছবির প্রতিযোগিতা। রবিবার (২৮ ফেব্রুয়ারি) ছিলো যার শেষ দিন।

পঞ্চমবারের মতো আয়োজিত ‘আর্ট হাউস এশিয়ান ফিল্ম ফেস্টিভাল’ সমাপনী অনুষ্ঠানে এ বছরের সেরা সিনেমাগুলোর নাম ঘোষণা করা হয়। এশিয়ার অন্যান্য দেশের সিনেমাগুলোর সাথে পাল্লা দিয়ে পুরস্কার জিতে নেয় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘মায়ার জঞ্জাল’।

সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের উৎসবে বিশ্বের বাছাই করা মোট ৩২টি ছবি নির্বাচিত করা হয়েছিলো। আট দিনব্যাপী যা দেখানো হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ছবি এই উৎসবের মাধ্যমেই প্রথমবার প্রদর্শনী হয়। আর নামিদামি সিনেমাগুলোর সাথে পাল্লা দিয়ে ‘বেস্ট সাউথ এশিয়ান ফিচার ফিল্ম’ হিসেবে ‘দ্য সিলভার উড’ জিতে নেয় ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘মায়ার জঞ্জাল’।

আর্ট হাউস এশিয়ান ফিল্ম ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠান

পুরস্কার প্রাপ্তির খবরে এক প্রতিক্রিয়ায় এই ছবির প্রযোজক জসীম আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, কাজের স্বীকৃতি হিসেবে পুরষ্কার পাওয়া সব সময়ই আনন্দের। যদি হয় সেরা ছবির পুরস্কার তাও আবার এই সময়ে পৃথিবীর অন্যতম ১০ টি গুরুত্বপূর্ণ ছবির সাথে প্রতিযোগিতা করে তাহলেতো একটু বাড়তি আনন্দ থাকে। তবে আমার কাছে এরচে গুরুত্বপূর্ণ হচ্ছে ছবির প্রদর্শনীর পর থেকে কলকাতার দর্শক যেভাবে ফোনে, ম্যাসেজে বা ফেসবুক স্ট্যাটাস এবং লাইভে ছবিটার প্রশংসা করেছেন সেইটাই সেরা পুরস্কার।

‘মায়ার জঞ্জাল’ ছাড়াও এই উৎসবে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ হিসেবে ‘দ্য সিলভার উড’ পুরস্কার জিতে নেয় দক্ষিণ ভারতীয় নির্মাতা অরুণ কার্থিকের আলোচিত সিনেমা ‘নাসির’।

এরআগে গেল ডিসেম্বরে প্রথম আন্তর্জাতিক পুরস্কার ঘরে তুলে ‘মায়ার জঞ্জাল’। ইতালির রোমে অনুষ্ঠিত এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভালের ২১ তম আসরে ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতে নেয় ছবিটি। এছাড়াও ‘মায়ার জঞ্জাল’ সাংহাই আন্তার্জাতিক চলচ্চিত্র উৎসব, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জগজা নেটপেক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেয়। সাংহাই উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হলেও মহামারির কারণে অ্যাওয়ার্ড অনুষ্ঠান গেল বছর বাদ দেয়া হয়।

‘মায়ার জঞ্জাল’ এর একটি দৃশ্যে ঋত্বিক চক্রবর্তী ও অপি করিম

এই ছবির মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করলেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। তার স্বামী চাঁদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য।

ছবিটির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নাট্যদল প্রাচ্যনাটের সোহেল রানা, কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, পশ্চিমবঙ্গের তথ্যপ্র‌যুক্তিমন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু। ছবির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

Tags: অপি করিমঅভিনয়ঋত্বিক চক্রবর্তীজসীম আহমেদপুরস্কারপ্রদর্শনীমায়ার জঞ্জাললিড বিনোদনসিনেমা
Previous Post

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

Next Post

আটকের ২৮ দিন পর আদালতে অং সান সু চি

Next Post
অং সান সু চির ছবি নিয়ে প্রতিবাদ ও সমর্থনকারীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আটকের ২৮ দিন পর আদালতে অং সান সু চি

চন্দ্রাবতী কথা সিনেমার পোস্টার ও অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাড়পত্র পেল ‘চন্দ্রাবতী কথা’: ঈদের পর মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT