চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা, ব্রাজিলের বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 13, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A

করোনা ভাইরাসের জেরে বিশ্বের ক্রীড়া ইভেন্টগুলোর মুখ থুবড়ে পড়ার তালিকা দীর্ঘ হচ্ছে। এবার ঘোষণা এলো দুই লাতিন জায়ান্ট আর্জেন্টিনা, ব্রাজিলসহ কনমেবল অঞ্চলের সব বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত হওয়ার।

লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলের সাথে আলোচনার পর অঞ্চলটির বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত জানায় আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক ফিফা।

লিওনেল মেসি-সার্জিও আগুয়েরোকে নিয়ে একদিন আগেই বলিভিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২৬ মার্চ বোকা জুনিয়র্সের মাঠ লা বম্বোনেরায় ইকুয়েডরের বিপক্ষে ও ৩১ মার্চ বলিভিয়ার লা পাজে খেলার কথা ছিল আলবিসেলেস্তেদের।

অন্যদিকে, ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচ ছিল ব্রাজিলের। কোচ টিটে নেইমারকে নিয়ে দিয়েছিলেন শক্তিশালী স্কোয়াড। ২৭ মার্চ পার্নামবুকোতে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার সূচি ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। চারদিন পর লিমায় পেরুর বিপক্ষে খেলার অপেক্ষায় ছিল সেলেসাওরা।

প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি উদ্বেগজনক দেখে কনমেবল-ফিফা মিলে ২৩ থেকে ৩১ মার্চের লাতিন অঞ্চলের সব ম্যাচই স্থগিত করেছে। ম্যাচগুলোর পরিবর্তিত সূচি সবপক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারিত করে পরে জানানো হবে।

Tags: আর্জেন্টিনাকরোনা ভাইরাসকাতার বিশ্বকাপ-২০২০বিশ্বকাপ বাছাইব্রাজিললিড স্পোর্টস
Previous Post

করোনা আক্রান্তদের মসজিদে না যাওয়ার পরামর্শ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

Next Post

রইজ উদ্দিন আহমেদের স্বাধীনতা পুরস্কারের ২০ দিন

Next Post
স্বাধীনতা

রইজ উদ্দিন আহমেদের স্বাধীনতা পুরস্কারের ২০ দিন

কাদের

করোনা নিয়ে সরকার সর্বোচ্চ সতর্কতায় আছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT