চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা দলে আগুয়েরো, ব্রাজিল ডাকল কস্তাকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 21, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে ফিরেছেন সার্জিও আগুয়েরো। তবে এবারও উপেক্ষিত গঞ্জালো হিগুয়েন। আগামী মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আলবিসেলেস্তাদের কোচ সাম্পাওলি। আর সাবেক বায়ার্ন ও বর্তমান জুভেন্টাস তারকা ডগলাস কস্তাকে ফিরিয়ে প্রীতি ম্যাচের জন্য দল দিয়েছেন ব্রাজিল কোচ টিটে।

২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার বিপক্ষে ১০ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চারদিন পর আরেকটি প্রীতি ম্যাচ খেলবে সাম্পাওলির দল। সেই ম্যাচের প্রতিপক্ষ অবশ্য এখনো নির্ধারিত হয়নি।

গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসে সড়ক দুর্ঘটনায় বুকের পাঁজর হাড় ভেঙে যাওয়ায় আগুয়েরোর বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচগুলোতে খেলতে পারেননি।

আসন্ন দুটি ম্যাচের দলে আগুয়েরো ছাড়াও মেসির সঙ্গে ফরোয়ার্ড হিসেবে জায়গা ধরে রেখেছেন পাওলো দিবালা ও মাউরো ইকার্দি। যদিও বাছাইপর্বের বাঁচা-মরার ম্যাচের সময়ও মেসির সঙ্গে কম্বিনেশন গড়ে উঠছে না অযুহাতে এই দুজনকে একাদশে খেলাননি সাম্পাওলি।

অন্যদিকে, নভেম্বরে জাপান ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দলেই ডাক পেয়েছেন কস্তা। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ফিলিপে লুইসের জায়গায় ডাকা হয়েছে জুভেন্টাসেরই আরেক তারকা অ্যালেক্স সান্দ্রোকে।

ব্রাজিলের জাপানের বিপক্ষে ম্যাচটি আগামী ১০ নভেম্বর, লিলেতে। তার চারদিন পর ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টিটের শিষ্যরা।

আর্জেন্টিনা স্কোয়াড:
সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, অগাস্টিন মার্চেসিন, গ্যাব্রিয়েল মের্কাদো, ফেদেরিকা ফ্যাজিও, হাভিয়ের মাশ্চেরানো, জার্মেন পেজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, এডুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, লুকাস বিগলিয়া, লিওনার্দো প্যারেডস, মাতিয়াস ক্রানভিতার, এভার বানেগা, মার্কোস অ্যাকুনা, আলেজান্দ্রো গোমেজ, ডিয়েগো পেরোত্তি, লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া ও মাউরো ইকার্দি।

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল স্কোয়াড:
অ্যালিসন, কাস্সিও, এডারসন, অ্যালেক্স সান্দ্রো, মার্সেলো, দানি আলভেজ, দানিলো, জেমার্সন, মার্কুইনোস, মিরান্ডা, থিয়াগো সিলভা, কাসেমিরো, ডিয়েগো, ফার্নান্দিনহো, জুলিয়ানো, পাউলিনহো, ফিলিপে কৌতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান, ডিয়েগো সৌজা, ডগলাস কস্তা, রবের্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসাস, নেইমার ও টাইসন।

Tags: আগুয়েরোআর্জেন্টিনাকস্তাব্রাজিল
Previous Post

দোকান বসাতে বাধা দেয়ায় পুলিশকে পেটালেন রোহিঙ্গা নারী

Next Post

শামসুর রাহমান স্মরণে ‘বইনিউজ’-এর কবিতার আসর

Next Post

শামসুর রাহমান স্মরণে ‘বইনিউজ’-এর কবিতার আসর

রওনকের সঙ্গে জোছনায় ভিজলেন পিয়া বিপাশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT