চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 পূর্বাহ্ন 26, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, ভেনেজুয়েলার বিপক্ষে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ঘরের মাঠের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। জাতীয় দলে ফেরার ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি।

গত ফেব্রুয়ারিতে বাছাইপর্বের ম্যাচে বিশ্রামের ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এই জয়ে ২০১৯ সালের জুলাই থেকে থেকে সব মিলিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল লিওনেল স্কালোনির দল।

শনিবার বাংলাদেশ সময় ভোরে বুয়েন্স আয়ার্সে হওয়া ম্যাচে একচেটিয়া প্রাধান্য দেখায় আলবিসেলেস্তেরা। তারা ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রাখে। শট নিয়েছিল ১৬টি, যার ভেতর ৬টি লক্ষ্য বরাবর ছিল। পক্ষান্তরে, ভেনেজুয়েলা ৩টি শটের বেশি নিতেই পারেনি। কেবল একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।

খেলার ৩৫ মিনিটের সময় রদ্রিগো ডি পলের পাস থেকে বল নিয়ে বাঁ পায়ের লক্ষ্যভেদে স্বাগতিকদের এগিয়ে দেন নিকোলাস গঞ্জালেজ।

বিরতির পর আর্জেন্টিনাকে দ্বিতীয় গোলের দেখা পেতে ৭৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই গোলেও ভূমিকা রাখেন ডি পল। তার বাড়ানো বল আদায় করে বাঁ পায়ের দূরপাল্লার শটে বল জালে জড়ান অ্যাঞ্জেল ডি মারিয়া। বদলি হিসেবে মাঠে নামার নয় মিনিট পর ডি মারিয়া গোল করেন।

তিন মিনিট পর দৃশ্যপটে হাজির লিওনেল মেসি। সতীর্থ ডি মারিয়ার বাড়ানো বল নিয়ে গোলপোস্টের সামনে থেকে ডান পায়ে নিশানাভেদ করেন এই মহাতারকা।

আগামী ৩০ মার্চ ভোর সাড়ে ৫টায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করা ইকুয়েডর।

লাতিন আমেরিকা অঞ্চলে প্রথম দল হিসেবে অনেক আগেই বিশ্বকাপের টিকেট কেটেছে ব্রাজিল। দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনাও নিশ্চিত করেছে কাতারের যাওয়ার ফ্লাইট। উরুগুয়েও নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলা।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ ২০২২কাতার বিশ্বকাপ বাছাই-২০২২কাতার বিশ্বকাপ বাছাইপর্বভেনেজুয়েলালিড স্পোর্টস
Previous Post

স্বাধীনতার ৫১ বছর

Next Post

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
বাংলাদেশ সেনা ও পুলিশ সদস্যদের সমাবেশ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশ্ব নেতার ছবি, আন্তর্জাতিক সংবাদ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আগের চেয়ে আরও শক্তিশালী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT