আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির রাজধানী বুয়েনোস আইরেসের সাবেক মেয়র মাউরিসিও মাক্রি নির্বাচিত হয়েছেন। তিনি ক্ষমতাসীন বামপন্থী দলের প্রার্থী দানিয়েল সিওনিকে পরাজিত করেন।
বিবিসি জানায়, বেশির ভাগ ভোট গণনার পর মাক্রির ডানপন্থী দল ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়।
মাউরিসিও মাক্রির জয়ের সংবাদ শুনে তার অনুসারীরা আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জড়ো হয়ে আনন্দ উল্লাস করেছে।






