চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনায় ধনীদের ওপর বাড়তি কর আরোপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 30, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Woman holding a baby in front of a colorful mural with cartoon characters. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারি মোকাবেলায় সবচেয়ে ধনী ব্যক্তিদের উপর বাড়তি কর আরোপ করেছে আর্জেন্টিনা। এই অর্থ করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দরকারি চিকিৎসা ও ত্রাণ সামগ্রীর জন্য ব্যবহার করা হবে।

নতুন এই করের নাম দেয়া হয়েছে ‘মিলিয়নেয়ার ট্যাক্স’। গত বছর ২৬ ডিসেম্বরে দেশটির সংসদে নতুন কর বিষয়ক একটি বিলের পক্ষে ৪২ ভোট পড়েছে। আর বিপক্ষে ২৬টি।

দেশটির যেসব ধনী ব্যক্তিদের আর্জেন্টাইন মুদ্রায় ২০০ মিলিয়ন পেসো সমপরিমাণ সম্পত্তি রয়েছে তাদের উপর এই নতুন কর বসছে।

সেক্ষেত্রে দেশটির করদাতাদের ০.৮ শতাংশ অর্থাৎ ১২ হাজারের মত ব্যক্তি এর আওতায় পড়বেন।

তাদের দেশের অভ্যন্তরে যে সম্পদ রয়েছে তার সাড়ে তিন শতাংশ এবং দেশের বাইরের সম্পদের ওপর ৫.২৫ শতাংশ কর দিতে হবে।

দেশটির মধ্য-বামপন্থী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এই করের মাধ্যমে তিনশ মিলিয়ন পেসো’র তহবিল তৈরি করতে চান।

এতে যে পরিমাণ অর্থ জমা পরবে তার ২০ শতাংশ করে ব্যবহার করা হবে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী ক্রয়ে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায়, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে।

১৫ শতাংশ সামাজিক উন্নয়নে এবং বাকি ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস বিষয়ক কর্মকাণ্ডে।

দেশটি ২০১৮ সাল থেকে অর্থনৈতিক মন্দা চলছিল। জনগণের ৪০ শতাংশ দারিদ্র সীমার নিচে এবং ১১ শতাংশ বেকার জনগোষ্ঠী।

Tags: আর্জেন্টিনাকর আরোপকরোনাভাইরাস
Previous Post

মিরপুর ক্লাবের ১০ বছরের পরিকল্পনা প্রকাশ

Next Post

জহির রায়হান: ক্যামেরা যখন রাইফেল

Next Post
জহির রায়হান ছবি, ক্যামেরা ও রাইফেল, বাংলাদেশের চলচ্চিত্র ও সাংবাদিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জহির রায়হান: ক্যামেরা যখন রাইফেল

বাংলা খেয়াল উৎসবের সংবাদ সম্মেলনে চারজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব, স্মরণে আজাদ রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT