চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্চারিতে ১০ এ ১০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 09, ডিসেম্বর 2019
in - সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সাউথ এশিয়ান গেমসে ছেলেদের রিকার্ভ এককে রোমান সানা ও মেয়েদের রিকার্ভ এককে স্বর্ণপদক জিতেছেন ইতি খাতুন। এনিয়ে আর্চারির ১০টি ইভেন্টের সবকটিতেই সোনা জিতল বাংলাদেশ। সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের স্বর্ণপদক হল ১৮টি।

নবম দিন সকালের সোনারোদে উজ্জ্বল বাংলাদেশ। দিনের শুরু থেকেই একের পর এক স্বর্ণ পদক আসতে। টানা চারটি পদক জেতে লাল-সবুজের প্রতিনিধিরা।

নারী ইভেন্টে সুমা বিশ্বাসের পর আর্চারিতে পুরুষ কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে নেন মো. সোহেল। দিনের শুরুতেই আর্চারিতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন সুমা।

দেশের বাইরে এসএ গেমসে বাংলাদেশের এটাই সেরা সাফল্য। ১৯৯৫ মাদ্রাজ গেমসে ৭টি স্বর্ণপদক ছিল সেরা অর্জন। সবমিলিয়ে বাংলাদেশের সেরা সাফল্য এরমধ্যেই হয়ে গেছে। ১৯৯৩ আসরে ১১টি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। পরে ২০১০ সালে ১৮টি স্বর্ণ জেতার রেকর্ড ছিল। এবারের আসর তাতে ভাগ বসাল।

নেপালের কাঠমান্ডুতে ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে রোববার অষ্টম স্বর্ণ জিতে শুরু করেছিল বাংলাদেশ। আসরের অষ্টম দিনে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভে শ্রীলঙ্কাকে ৫-৩ পয়েন্টে হারিয়ে এই সফলতা পান রোমান সানা, তামিমুল ইসলাম এবং হাকিম আহমেদ রুবেল।

পরে শ্রীলঙ্কাকে ৬-০ পয়েন্টে হারিয়ে আর্চারিতে নারীদের দলগত রিকার্ভে স্বর্ণ জেতে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে সোনা জিতে নেন বাংলাদেশের রোমান সানা ও ইতি খাতুন জুটি। ফাইনালে রোমান-ইতি জুটি ভুটানকে ৬-২ পয়েন্টে হারিয়েছে।

ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের সোহেল রানা, অসীম কুমার দাস আর আশিকুজ্জামান ২২৫-২১৪ স্কোরের ব্যবধানে ভুটান দলকে হারিয়েছেন। পরে শ্রীলঙ্কা দলকে ২২৬-২১৫ স্কোরের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের সুস্মিতা বণিক, সুমা বিশ্বাস আর শ্যামলী রায় মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টেও স্বর্ণ জিতে নেন।

দিনের শেষে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ এনে দেন বাংলাদেশের সোহেল রানা আর সুস্মিতা বণিক। ফাইনালে তারা নেপালকে হারিয়েছেন ১৪৮-১৪০ স্কোরের ব্যবধানে।

আর্চারি ছাড়াও এদিন মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতে নেয় বাংলাদেশ।

শনিবার ভারোত্তলনে দুটি সোনার পদক জেতার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে সপ্তম স্বর্ণ পদক পাইয়ে দিয়েছিলেন ফাতেমা মুজিব। ফেন্সিংয়ে ব্যক্তিগত সেভার ইভেন্টে তিনি সোনার পদক জিতেছেন।

মাবিয়া আক্তার সীমান্তের পর বাংলাদেশ আরও একটি স্বর্ণ পদক জেতে একইদিনে। বাংলাদেশকে ষষ্ঠ স্বর্ণ পদক পাইয়ে দেন জিয়ারুল ইসলাম। ৯৬ কেজি ওজন শ্রেণিতে তিনি স্বর্ণ জিতেছেন। মাইনুল ইসলাম ১০২ কেজিতে জিতেছেন রৌপ্য পদক।

গতবারের মতো এবারও বাংলাদেশকে সোনার পদক পাইয়ে দিয়েছেন সীমান্ত। ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন। ৮১ কেজিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা।

বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। সেটি ছিল ব্রোঞ্জ। তায়কোয়ান্দোতে এবার বাংলাদেশ প্রথম সোনার পদক জেতে। দিপু চাকমা পাইয়ে দেন প্রথম স্বর্ণ। তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসে ২৯(প্লাস) বয়স শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশকে প্রথম সোনা জেতান রাঙামাটির ছেলে দিপু।

Tags: এসএ গেমস-২০১৯লিড স্পোর্টস
Previous Post

ব্যক্তিগত রিকার্ভে সোনা জিতলেন ইতি

Next Post

নারীর অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বেশি দরকার: প্রধানমন্ত্রী

Next Post

নারীর অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বেশি দরকার: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের ধারণা নিয়ে মিরপুর ক্লাবের কর্মসূচি অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT