চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও চার বছর উরুগুয়ের ডাগআউটে তাবারেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

আরও চার বছরের জন্য উরুগুয়ের দায়িত্ব নিয়েছেন অস্কার তাবারেজ। তার সঙ্গে শুক্রবার নতুন চুক্তি করেছে উরুগুয়েন ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)।

১৯৮৮-৯০ পর্যন্ত অল্প সময়ের জন্য প্রথমে উরুগুয়ের কোচ ছিলেন তাবারেজ। মাঝে বিরতি দিয়ে ২০০৬ সালে আবার তাকে ডাগআউটে ফেরায় এইউএফ। তারপর থেকে দলের দায়িত্বে আছেন ‘ক্র্যাচমাস্টার’ উপাধি পাওয়া তাবারেজ। বিশ্বের একমাত্র কোচ হিসেবে জাতীয় দলকে চারটি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে এইউএফ জানিয়েছে, এই নিয়ে পঞ্চমবারের মতো উরুগুয়ে জাতীয় দলের দায়িত্বে থাকবেন তাবারেজ! দলকে এ পর্যন্ত ১৮৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেকোনো জাতীয় দলকে নেতৃত্ব দেয়া কোচদের মধ্যে তিনিই শীর্ষে।

তাবারেজের বয়স বর্তমানে ৭১ বছর। হাঁটতে কিছুটা সমস্যা আছে। রাশিয়া বিশ্বকাপেও তাকে ক্র্যাচে ভর দিয়ে ডাগআউটে হাঁটতে দেখা গেছে। তবে উরুগুয়েতে ব্যাপক সম্মানিত ব্যক্তি তিনি। ২০১০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০১১তে কোপা আমেরিকার শিরোপা জেতার পর দেশে তার উপাধি হয় ‘দ্য ম্যাস্ট্রো’।

২০১৮ রাশিয়া বিশ্বকাপেও দারুণ খেলেছিল তাবারেজের উরুগুয়ে। কিন্তু কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় তারা।

পঞ্চমবারের মতো দায়িত্ব নিয়ে তাবারেজের প্রথম অ্যাসাইনমেন্ট দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ১২ অক্টোবর প্রথম ম্যাচ সাউথ কোরিয়ার বিরুদ্ধে এবং ১৬ অক্টোবর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ জাপান।

বিশ্বকাপ শেষে কিছুদিন ডাগআউটের বাইরে ছিলেন তাবারেজ। এসময় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন ফ্যাবিয়ান কাইটো। চলতি মাসের শুরুতে তার অধীনে মেক্সিকোর বিপক্ষে ৪-১ গোলে জয় পায় সুয়ারেজ-কাভানিরা।

Tags: লিড স্পোর্টস
Previous Post

ঐতিহ্যের সাক্ষী মুড়াপাড়া জমিদার বাড়ি

Next Post

আব্রামেই ভরসা অপুর

Next Post

আব্রামেই ভরসা অপুর

প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হওয়ার পরও সিনহার কী স্বপ্ন ছিল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT