চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো অভিবাসী নিতে প্রস্তুত জার্মানী ও অস্ট্রিয়া

আলীম আল রাজী by আলীম আল রাজী
7:41 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

কয়েকদিনের অনিশ্চিত জীবনকে পেছনে ফেলে আসা অভিবাসীরা যেনো ফিরে পেয়েছে তাদের নতুন ঠিকানা। শনিবার জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্ত খুলে দিলে মিউনিখ এবং ভিয়েনায় পৌঁছায় হাজার হাজার অভিবাসন প্রত্যাশী।

তবে অস্ট্রিয়া বলছে, হাঙ্গেরি থেকে বিশেষ ব্যবস্থায়, অবাধে অভিবাসন প্রত্যাশীদের পশ্চিম ইউরোপ যাতায়াতের যে অনুমতি দেওয়া হয়েছে তা প্রত্যাহারের পরিকল্পনাও অাছে। অসহায় অভিবাসীদের জন্য বিশেষ ব্যবস্থায় নেয়া জরুরি পদক্ষেপ ধাপে ধাপে শেষ করার ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ার্নার ফেমান।

রোববার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে ফোনে কথা বলার পর ওই ঘোষণা আসে। আর অস্ট্রিয়ান টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অস্ট্রিয়াকে তার সীমান্ত বন্ধ করে দেয়ার আহবান জানিয়েছেন।

জার্মানি ও অস্ট্রিয়া অভিবাসীদের জন্য বাস ও ট্রেনের ব্যবস্থা করার পর সেখানকার বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে হাঙ্গেরি সীমান্তে পৌঁছেছেন। সেখানে থাকা অভিবাসন প্রত্যাশীদের নিরাপদে পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছে দেবেন তারা।

রোববার ১শ ৪০টি ব্যক্তিগত গাড়ির একটি বহর নিয়ে স্বেচ্ছাসেবীরা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পথে ভিয়েনা ছাড়েন। ব্যক্তিগত উদ্যোগে নেওয়া ওই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘রিফিউজি কনভয়’।

শিশু আয়লানের মৃত্যু যেনো পাল্টে দিয়েছে পুরো পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গি। কদিন আগেও যারা অভিবাসন প্রত্যাশীদের নিজেদের দেশে প্রবেশ না করতে দেয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছিলেন, তারাই তাদের সেই অবস্থান থেকে সরে এসেছেন।

বৃটেনের পর এবার আরো অভিবাসী নেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট।

চলমান অভিবাসন সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়ন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্যর্থতাকে দায়ী করেছেন নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক রেসকিউ কমিটির প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রতি আরো ৬৫ হাজার সিরীয় অভিবাসন প্রত্যাশী নেওয়ার আহবান জানান তিনি।

তবে অভিবাসীদের ঠেকাতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছে ইসরায়েল। দেশটির জর্ডান সংলগ্ন সীমান্তে ৩০ কিলোমিটার দীর্ঘ ওই প্রাচীর নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

অন্যদিকে ইউরোপে অভিবাসী হিসেবে আশ্রয় নিতে যাওয়া হাজার হাজার মানুষের প্রতি সংহতি জানাতে ইউরোপের বিভিন্ন শহরে জড়ো হয় মানুষ। জুরিখে অভিবাসীদের সমর্থনে শান্তি মিছিলে দাঙ্গা পুলিশ রাবার বুলেট ছুঁড়লে তা সহিংসতায় রূপ নেয়।

অভিবাসীদের সমর্থনে মিছিল হয়েছে কানাডাতেও।

Tags: অভিবাসীশরণার্থী
Previous Post

মোড়লের বিদ্যালয় কষ্ট!

Next Post

আমেরিকা-বাংলাদেশ কনভেনশন উদ্বোধন

Next Post

আমেরিকা-বাংলাদেশ কনভেনশন উদ্বোধন

রোপা আমান আবাদে ব্যস্ত লক্ষ্মীপুরের কৃষকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT