চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

দেশের বাজারে বাড়তে থাকা স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। প্রতি ভরিতে ২ হাজার ৪৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

দাম বাড়ার পর ভালো মানের স্বর্ণ ৭৬ হাজার ৪৫৮ টাকা ভরি। আগামীকাল শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, ‘করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন ও পর্যাপ্ত আমদানির অভাবে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে বাজারে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণ করেছে।’

শুক্রবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা।

২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৫৬০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ২৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম আগের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

এর আগে গত ১৩ ও ২১ আগস্ট স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। পরে সর্বশেষ চলতি মাসের ৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছিল বাজুস। যা ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

সেই দাম অনুযায়ী আজকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৭৪ হাজার আট টাকা, ২১ ক্যারেটের দাম ৭০ হাজার ৮৫৯, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১১ ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫১ হাজার ৭৮৮ টাকায় বিক্রি করা হয়েছে।

Tags: বাজুসস্বর্ণ
Previous Post

ভারতের নতুন সংসদ ভবন তৈরি করবে টাটা

Next Post

শিশু ধর্ষণ মামলা তুলে নিতে পরিবারকে হত্যার হুমকি

Next Post

শিশু ধর্ষণ মামলা তুলে নিতে পরিবারকে হত্যার হুমকি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১০ লাখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT