চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরেকটা উইকেট বের করতে পারলে ফল অন্যরকম হতে পারত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 19, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: দিনের তখনও অনেকটা সময় বাকি। তাইজুল ইসলামের জাদুকরী বোলিং বাংলাদেশকে আশা দেখাচ্ছিল শ্রীলঙ্কাকে দ্রুত গুটিয়ে ফেলার। কিন্তু দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকেভেল্লার শক্ত প্রতিরোধে সেটি সম্ভব হয়নি। চট্টগ্রাম টেস্টে ‘ড্র’ মেনেই সন্তুষ্ট থাকতে হয় মুমিনুল হকের দলকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সমানতালে লড়েছে দুই দলই। বরাবরের মতো ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় জয়-পরাজয়ের পরিস্থিতি তৈরি হয়নি। জিততে প্রতিপক্ষের উপর যতটা প্রভাব খাটাতে হয়, সেটি পারেনি কেউই।

নিষ্প্রাণ ড্রয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বললেন, ‘আমার কাছে মনে হয় মাঝখানে ৬টা উইকেট পড়ার পর যদি আরেকটা উইকেট বের করতে পারতাম, তাহলে ফলটা অন্যরকম হতে পারত।’

১৬১ রানে ৬ উইকেট হারানোর পর দিনেশ চান্দিমাল (৩৯*) ও নিরোশান ডিকেভেল্লা (৬১*) শক্ত প্রতিরোধ গড়ে ড্রয়ের দিকে নিয়ে যান ম্যাচ। তাদের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি ৯৯ রানের।

ঘরের মাঠে সবশেষ চার টেস্ট হারের পর ম্যাচ ড্র করল বাংলাদেশ। দুই দলই পেয়েছে চারটি করে পয়েন্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানির দল বাংলাদেশের পয়েন্ট বেড়ে হল ১৬। পাঁচ নম্বর অবস্থানে থাকা শ্রীলঙ্কার ২৮।

Tags: বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুললিড স্পোর্টস
Previous Post

আমি কখনই এই সন্ধ্যার কথা ভুলবো না: টম ক্রুজ

Next Post

সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি

Next Post
সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় বন্যার কারণে রাস্তা পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি

প্রখ্যাত সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু এক কিংবদন্তির প্রয়াণ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT