চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ান মাদক মামলার সাক্ষীর আকস্মিক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 02, এপ্রিল 2022
in বিনোদন
A A
আরিয়ান মাদক মামলার সাক্ষীর অপ্রত্যাশিত মৃত্যু ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিয়ান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল মারা গেছেন। মাত্র ৩৬ বছর বয়সে নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান সেইল। এমনটাই জানিয়েছেন তার আইনজীবী।

আরিয়ান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের মৃত্যুর খবরে অনেকেই অবাক হয়েছেন। মুম্বাই মাদক মামলা এক বিরাট মোড় নেয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তারের পর থেকে। এই মামলার একজন অন্যতম সাক্ষী ছিলেন প্রভাকর সেইল। তিনিই এই মামলার প্ৰাক্তন তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। তারপর সেই সমীরের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। আরিয়ান মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভির বডি গার্ড হিসেবে নিজেকে দাবি করে সেইল অভিযোগ করেছিলেন, কেপি গোসাভির সঙ্গে তিনি ওয়াংখেড়েকে কথা বলতে শুনেছেন। সেখানে ওয়াংখেড়ে আরিয়ান মামলায় ১৮ কোটি ঘুষ নেওয়ার কথা বলছিলেন।

তবে এসব তথ্য ফাঁস করে ভয়ও পাচ্ছিলেন সেইল। তার আশঙ্কা ছিল, এসব কথা প্রকাশ্যে আনায় তার বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ ওয়াংখেড়ে জোর করে তাকে কিছু কাগজে সই করিয়েছিলেন।

সেইলের আইনজীবী তুষার খাণ্ডারে নিশ্চিত করেছেন, এই মৃত্যুর পিছনে তার পরিবার কোনও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন না। প্রভাকরের বাড়িতে বর্তমানে তার মা, স্ত্রী এবং সন্তান রয়েছেন।

Tags: আরিয়ান খান
Previous Post

ধর্মীয় মিছিলে ছাত্রলীগ কেন?

Next Post

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিকল্পনা ঘোষণা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে: প্রধানমন্ত্রী

ইমরান খান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার জীবন হুমকির মুখে: ইমরান খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT