চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ানের দেখা পেতে অনুমতির অপেক্ষায় শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 পূর্বাহ্ন 06, অক্টোবর 2021
in বিনোদন
A A
শাহরুখের ছেলে আরিয়ান ও তার বন্ধুদের ছবি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিবির জিজ্ঞাসাবাদে আরিয়ান খান বলেছেন, বাবা এত ব্যস্ত থাকেন যে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তবে ঘটনা এখন ঠিক উল্টো। আরিয়ানের সঙ্গে অল্প সময়ের জন্য দেখা করতে এনসিবির অনুমতি নিতে হচ্ছে শাহরুখকে।

রবি ও সোমবার আরিয়ান খান সহ কমপক্ষে দশ জনকে আটক করেছে এনসিবি। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছে। এক বিলাসবহুল ক্রুজের পার্টি থেকে গ্রেফতার করা হয় তাদের। ক্রুজটি ১৩০০ যাত্রী নিয়ে গোয়া যাচ্ছিল।

এখনও আরিয়ানের সঙ্গে দেখা করার সুযোগ পাননি শাহরুখ-গৌরী। এনসিবির অনুমতির অপেক্ষায় আছেন তারা।

জানা গিয়েছে আরিয়ান খান তার খাবারের ব্যাপারে বিশেষ কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তিনি অন্যদের মতো এনসিবির সরবরাহ করা খাবারই খাচ্ছেন। ছেলের খাবার নিয়ে দুশ্চিন্তায় আছেন মা গৌরী। তিনি কয়েক প্যাকেট ম্যাকডোনাল্ড’স বার্গার নিয়ে এনসিবি কার্যালয়ে এসেছিলেন ছেলের জন্য। কিন্তু এনসিবি বিনয়ের সাথে গৌরীর অনুরোধ প্রত্যাখ্যান করে ফেরত পাঠিয়েছে।

তবে আটককৃতদের খাবারের কোনো কষ্ট হচ্ছে না বলে জানা গেছে। তাদেরকে এনসিবির কার্যালয়ের কাছের রেস্তোরাঁর পুরি-ভাজি, সবজি-পরোটা, বিরিয়ানি-পোলাও খাওয়ানো হয়েছে। এই রেস্তোরাঁর খাবার এনসিবির কর্মকর্তারা পছন্দ করেন।

দামী ডিজাইনার পোশাকে অভ্যস্ত আরিয়ানকে আটক হওয়ার পর থেকেই একাধিকবার পোশাক পরিবর্তন করতে দেখা গিয়েছে। তবে তার বন্ধুদের অনেককে তিন দিনে একবারও পোশাক বদলাতে দেখা যায়নি।

মামলায় শাহরুখের বাংলো মান্নাতেও অভিযান চলতে পারে। সিনেমার শুটিংয়ের জন্য স্পেন যাওয়া বাতিল করে ছেলেকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করছেন শাহরুখ। কইমই

Tags: আরিয়ান খানএনসিবিশাহরুখ
Previous Post

আলভী আহমেদের ‘জীবন অপেরা’ গাণিতিক জীবনবোধের মানবিক আখ্যান

Next Post

যুক্তরাজ্যে ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভাঙল ‘নো টাইম টু ডাই’

Next Post
জেমস বন্ডের চরিত্রে একজন পুরুষ, সানগ্লাস পরা, বিমানে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে 'জেমস বন্ড' ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভাঙল 'নো টাইম টু ডাই'

আবরার হত্যার দুই বছর উপলক্ষে পরিবারের প্রতিবাদ ও দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবরার হত্যার দুই বছর: হত্যাকারীদের মৃত্যুদণ্ড চায় পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT