চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ান মাদককাণ্ডে যুক্ত নন: এনসিবির দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 02, মার্চ 2022
in বিনোদন
A A
আরিয়ান খান গাড়িতে বসে থাকাকালীন ছবি, বাংলাদেশি সংবাদপত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারে আরিয়ান খান কোনোভাবেই যুক্ত নন। বুধবার ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)র একটি তদন্তকারী দলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দলের পক্ষ থেকে বলা হয়েছে, আরিয়ান খান মাদক গ্রহণ বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। এমনকি এটাও জানিয়েছেন যে, আরিয়ানকে গ্রেপ্তারের পিছনেও অনেক অসংগতি চোখে পড়েছে তাদের।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক সাক্ষাৎকারে তদন্তকারী দলের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না আরিয়ান। তিনি নিজেও মাদক গ্রহণ করতেন না। তাই, কেন তার মোবাইল ফোন আটক করা হয়েছিল, কী কারণে ফোনের মেসেজ দেখা হয়েছিল- তা তারা তদন্তে নেমে বুঝতে পারেননি।

এছাড়াও বলা হয়, আরিয়ানের মেসেজে মাদক সম্পর্কে কোনও তথ্য নেই। এনসিবি-র অভিযানের কোনও ভিডিও রেকর্ডিং নেই।

তবে চূড়ান্ত চার্জশিট পেশ করার আগে তদন্তকারী দল আরও এক বার গোটা বিষয় ভালো করে তদন্ত করে দেখবে বলে জানানো হয়েছে। পুরো বিষয়টি সম্পূর্ণ হতে আরও কয়েক মাস সময় লাগবে। তখনই জানা যাবে, আরিয়ান আদৌ অপরাধী কিনা!

Tags: আরিয়ান খানএনসিবিবলিউডমাদকলিড বিনোদনসিনেমা
Previous Post

বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল সাকিল আহমেদ

Next Post

ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: রায়ে উচ্ছ্বসিত জায়েদ

Next Post
জায়েদ ও আইনজীবীরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: রায়ে উচ্ছ্বসিত জায়েদ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রথম বল থেকেই মারব, চার-ছয় মারার চেষ্টা করবো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT