চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিফুলের অস্ত্র বৈধ না অবৈধ সেটা ডিবি তদন্ত করছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 30, জানুয়ারি 2020
in - সেমি লিড, অপরাধ
A A
ডিবি সদস্যরা অস্ত্রের বৈধতা ও অবৈধতা তদন্ত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গোপীবাগে দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় হেলমেট পরিহিত অস্ত্রধারী যুবক বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএস) আরিফুল ইসলামের ব্যবহৃত অস্ত্র বৈধ নাকি অবৈধ সেটা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, গ্রেপ্তার আরিফুলের বাড়ি বরিশালে। ছাত্রদলের সাবেক নেতা আরিফুল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাকের পিএস হিসেবে দায়িত্বরত। গত ২৬ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও ছায়া তদন্ত শুরু করে।

ওই ঘটনায় নানা ধরণের তথ্যের অবতারণা হয়। যে কারণে সেদিনের অস্ত্রধারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

আব্দুল বাতেন বাতেন বলেন, ঘটনার পর আমরা গুলির খোসা পেয়েছি ঘটনাস্থল থেকে। সেই গুলির খোসার সঙ্গে তার জব্দ করা গুলির মিল পাওয়া গেছে। তার ব্যবহৃত অস্ত্রটি বৈধ নাকি অবৈধ তা তদন্ত করে দেখা হবে। তবে বৈধ অস্ত্র যদি কেউ অবৈধভাবেও ব্যবহার করেন তাহলেও তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া যায়।

তিনি আরও বলেন, তদন্তে স্থানীয় সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। এক পর্যায়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারীকে শনাক্তে ভিডিও ফুটেজ ও স্থির চিত্র সংগ্রহ করা হয়। তার মুখমণ্ডল, পরিহিত জামা-কাপড়, জুতা, হেলমেট বার বার পর্যবেক্ষণ এবং গুলিবর্ষণের কিছুক্ষণ আগে ধারণকরা স্থিরচিত্রের সঙ্গে হেলমেটবিহীন ছবি মিলিয়ে আরিফুলকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল সেদিন গুলি বর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

এরআগে বুধবার রাতে আরিফুল ইসলাম (৪৭) নামে ওই যুবককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Tags: আরিফুল ইসলামডিবি
Previous Post

মোদি ও নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী: রাহুল গান্ধী

Next Post

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিনের বাড়িতে শোকের মাতম

Next Post
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিনের পরিবারের শোকের মাতম।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিনের বাড়িতে শোকের মাতম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT