চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরাফাত সানির সঙ্গে নাসরিনের বিয়ের দাবি, সানির প্রত্যাখান

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
1:04 অপরাহ্ন 22, জানুয়ারি 2017
in আদালত
A A

নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করা নাসরিন সুলতানার দাবি এবং অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্রিকেটার সানি।

নাসরিনের দাবি, পরিবারের অমতে গত ৪ ডিসেম্বর তাদের বিয়ে হয়। তবে, কাগজপত্র সব সানির কাছে আছে।

পুলিশকে তিনি বলেছেন, সানি তাদের বিয়ে অস্বীকার করার পর তিনি প্রতিবাদমুখর হয়ে উঠলে সানি ফেসবুক মেসেঞ্জারে তার (নাসরিনের) কিছু ছবি পাঠিয়ে ‘ব্ল্যাকমেইল’ করার চেষ্টা করেন।

এ কারণে গত ৫ জানুয়ারি তিনি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সতেরো দিন পর ওই মামলায় সকাল ৮টার দিকে সাভারের আমিনবাজার থেকে সানিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মীর জামাল উদ্দিন।

গ্রেফতারের পর সানিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় জিজ্ঞাসাবাদ করে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।

নাসরিন সুলতানা পুলিশের কাছে অভিযোগ করে বলেছেন, আরাফাত সানি অনেকদিন তার সঙ্গে থেকেছেন। তাকে থাইল্যান্ডেও নিয়ে গেছেন।

তবে, নাসরিন সুলতানার কাছে বিয়ের কোন কাগজ বা প্রমাণ নেই।

অারাফাত সানি পুলিশের কাছে বলেছেন, কেউ তার ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশে অথবা অন্য কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারে ওই মেয়ের মেয়ের কাছে ছবি পাঠিয়ে থাকতে পারে। তিনি এরকম কিছু করেননি।

নাসরিন সুলতানার সঙ্গে বিয়ে বা অন্য কোন সম্পর্কের কথাও তিনি অস্বীকার করেছেন।

তবে, পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার বিপ্লব কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেছেন, সানির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

সানির গ্রেফতারের পর মোহাম্মদপুর থানার সামনে আরাফাত সানির মা ছাড়াও কিছু ভক্ত অবস্থান করছিলেন। সেসময় নাসরিন সুলতানা থানা থেকে বাইরে যেতে চাইলে তারা তাকে ধাওয়া করলে তিনি আবার থানার ভেতর চলে আসেন।

Previous Post

ক্রিকেটার আরাফাত সানিকে পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ

Next Post

ছবিতে ট্রাম্প বিরোধী নারীদের বিশাল মিছিল

Next Post
ট্রাম্পবিরোধী নারীদের মিছিল

ছবিতে ট্রাম্প বিরোধী নারীদের বিশাল মিছিল

ভারতে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT