চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরআরআর’-এ জুনিয়র এনটিআরের লুক নিয়ে বিতর্ক, ইতিহাস বিকৃতির অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 27, অক্টোবর 2020
in বিনোদন
A A
প্রকৃতি ও শান্তির মাঝে হাঁটছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আরআরআর’ ছবিতে আদিবাসী নেতা কোমারাম ভীম চরিত্রে জুনিয়র এনটিআরকে দেখতে পাবেন দর্শকরা। ভক্তরা অপেক্ষায় ছিলেন এই চরিত্রে জুনিয়র এনটিআরের লুক দেখার জন্য। কিন্তু ২২ অক্টোবর সিনেমার ইন্ট্রো লুক টিজার প্রকাশ পাওয়ার পর থেকে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।

এসএস রাজামৌলির ‘আরআরআর’-এ জুনিয়র এনটিআরকে দেখা গেছে মুসলিম বেশে। পাঞ্জাবী এবং টুপি পরা। চোখে সুরমা এবং মুখে দাড়িও আছে। কোমারাম ভীম চরিত্রে এনটিআরের এই পোশাক মানতে পারছেন না অনেকেই। কোমারাম ভীমের নাতি সোনে রাও আপত্তি জানিয়েছেন এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন। তিনি রাজামৌলিকে ছবি থেকে ওই অংশটি বাদ দেয়ার জন্য অনুরোধ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও এই লুক নিয়ে উঠেছে ঝড়।

এক ভিডিও বার্তায় সোনে রাও বলেন, ‘নির্মাতা এবং লেখকরা কি আমাদের সঙ্গে আলাপ করেছিল আমাদের হিরোর ব্যাপারে বিস্তারিত জানার জন্য? আমরা তাদের সাহায্য করতে পারতাম। ভীম লড়েছিলেন নিজের এলাকার জন্য, পানির জন্য এবং আদিবাসীদের অধিকার রক্ষার জন্য। তাকে সংখ্যালঘুর বেশে দেখানোটা ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছুই নয়।’

সোনে রাও জানান, কোমারাম ভীমকে কখনওই মুসলিম বেশে দেখা যায়নি। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যেই হিরোকে দেবতার মতো সম্মান করি, তাকে ভুলভাবে উপস্থাপন করে আমাদের আঘাত করা হয়েছে।’

স্বাধীনতা পূর্ববর্তী ১৯২০ দশকের প্রেক্ষাপটে তৈরি ‘আরআরআর’ ছবিতে উঠে আসবে সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবন। আল্লুরি সীতারাম রাজু চরিত্রে দেখা যাবে রাম চরণকে। আলিয়া ভাট, অজয় দেবগণকেও দেখা যাবে এই সিনেমায়।

তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

Tags: আরআরআরজুনিয়র এনটিআরতেলেগুরাম চরণ
Previous Post

মুম্বাইতেই হচ্ছে কাজলের বিয়ে

Next Post

স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

Next Post
Dhaka Homoeopathic Hospital entrance with people and vehicles outside. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে কলেজ শিক্ষকের উপর হামলায় ২৮তম বিসিএস ফোরামের নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT