চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্রকাননের সেই প্রথম সূর্যোদয় আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 পূর্বাহ্ন 17, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মুজিবনগর দিবস

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় নিভৃত আম্রকাননে শপথ নেয় বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা।

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, ২১৪ বছর পর তেমনই এক আম্রকাননে লেখা হয়েছিল বাংলার ইতিহাসের এক অনন্য অধ্যায়।

একাত্তরের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি হানাদার বাহিনী যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে, মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে কুষ্টিয়ার তৎকালিন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার।

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে শপথ নেয় মন্ত্রিসভা।

এ বছর মেহেরপুর জেলার মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আতাউল গনি।মুজিবনগর দিবস

ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধাঞ্জলী দেন।

এরপর ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

মুজিবনগর দিবস
মুজিবনগরে জাতীয় পতাকা উত্তোলন

সকাল ৯ টায় মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে মন্ত্রীবর্গ এবং বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ কর্তৃক পুষ্পস্তবক অর্পণের পর বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস এবং স্কুলের ছাত্রছাত্রীগণ কর্তৃক গার্ড অব অনার প্রদান এবং কুচকাওয়াজ প্রদর্শিত হবে। কুচকাওয়াজের পর পরই আনসার ও ভিডিপি অধিদপ্তর কর্তৃক দিবসটির সাথে প্রাসঙ্গিক ‘বদলে যাও, বদলে দাও’ শিরোনামের গীতিনাট্য উপস্থাপন করা হবে।

সকাল ১০.৪৫ মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সরকারের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতারা বক্তব্য রাখবেন।

১৭ এপ্রিল বিকেল ৫ টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া বিশেষ দিনটি উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনামুজিবনগর দিবস
Previous Post

ঢাকায় ফিরলেন ফেরদৌস

Next Post

‘আশ্বাসে’ নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত

Next Post
নৌযান ধর্মঘট

‘আশ্বাসে’ নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত

‘সেরা’ মেসির কবলেই পড়েছিল ম্যানইউ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT