চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আম্মু আমার কাছে পানি চায়’

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:06 পূর্বাহ্ন 23, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

অভাবের সংসারে একটু স্বস্তি এনে দিতে রানা প্লাজা ধসের মাত্র ৭ দিন আগে স্বামীকে না জানিয়ে নিউওয়েভ স্টাইল লিমিটেডে চাকরি নিয়েছিলেন বিলকিস বেগম। কিন্তু তার সেই ইচ্ছার মৃত্যু ঘটে রানা প্লাজার চাপায়। ওই ঘটনার পর থেকে নিখোঁজ বিলকিসের আজও খোঁজ পায়নি তার পরিবার।

ঘটনার সময় বিলকিসের তিন ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট আব্দুল্লাহ আল মামুনের বয়স ছিল চার বছর। বড় মেয়ে খাদিজা আক্তারের ১২ আর ছোট মেয়ে ফাতেমা আক্তারের বয়স ছিল ৯ বছর।

বৃহস্পতিবার সকালে বাবা মুসা মুন্সীকে সাথে নিয়ে মামুন এসেছিল দুই বছর আগে নিখোঁজ হওয়া মাকে আরো একবার খুঁজতে। রানা প্লাজার ধ্বংসস্তুপের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিল মামুন। কিন্তু তার মাকে খুঁজে পায়নি। কোন দিন পাবেও না। মামুন না বুঝলেও অন্যরা ঠিকই জানেন, লাশ পাওয়া না গেলেও বিলকিস বেঁচে নেই।

সেদিনের কথা স্মরণ করে মুসা মুন্সী জানান, আগেরদিন রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ার পর ওই ভবনে থাকা সবগুলো প্রতিষ্ঠানেই শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়েছিল। বিকেলে বাড়ি গিয়ে বিলকিস তার সন্তানদের ঘটনার কথা বলেন। পরদিন সকালে তাকে যখন ফ্যাক্টরি থেকে কাজের জন্য ডেকে পাঠানো হয়; ছোট্ট মামুন তখন মাকে বার বার বলেছিল, ‘আম্মু যেও না।ওই বিল্ডিং ভেঙ্গে যাবে। তুমি ওখানে গেলে মারা যাবে। যেও না আম্মু।’

সেদিন এসব কথা বলে প্রায় ১০ মিনিট মাকে আটকে রেখেছিল মামুন। ওর কথা শোনেননি বিলকিস। সেই শেষ দেখা, মায়ের কাছে শেষ চাওয়া।

মুসা মুন্সী দীর্ঘ নি:শ্বাস ছেড়ে বলেন, ইস সেদিন যদি ছেলেটার কথা শুনতো!

বিলকিস নিখোঁজ হওয়ার পর আজও স্বাভাবিক হতে পারেনি শিশু মামুন। এখনো মাঝরাতে মায়ের কথা মনে হলে ডুকরে কেঁদে ওঠে।

‘মাঝে মাঝেই গভীর রাতে আমাকে ঘুম থেকে ডেকে তোলে মামুন। বলে আম্মু আমার কাছে পানি চায়।’ বলেন মুসা মুন্সী।

একটু সুখের আশায় রাজমিস্ত্রীর সহকারি হিসেবে কাজ করা মুসা গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হলুদিয়া এলাকা থেকে সাভারে এসেছিলেন। কিন্তু রানা প্লাজা তার সব স্বপ্ন, সব আশা শেষ করে দিয়েছে।

তিনি বলেন, ‘ওই দিন ঘটনা শুনে সাথে সাথেই দৌড়ে আসি। শত শত লাশের মধ্যে আমার স্ত্রীকে খুঁজেছি। ১৫/২০ দিনের পচা লাশ হাতড়ে বেড়িয়েও লাভ হয়নি। তবে আমার একটি লাশের কথা মনেহয়। যে লাশটি অন্য কেউ তাদের বলে সনাক্ত করেছিল। ওই লাশের পা দেখেই আমি নিশ্চিত হয়ে ছিলাম সেটা বিলকিসেরই লাশ। কিন্তু আমার কথা কেউ শোনেনি।’

নিখোঁজের স্বজন হিসেবে ছেলে-মেয়েসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার সরকারি অর্থ সহায়তা পেয়েছেন মুসা মুন্সী।

‘সেদিন আমার কাছে টাকা ছাড়া সবই ছিল। আজ টাকা আছে কিন্তু জীবন নেই।’ এ কথা বলে রানা প্লাজার ধ্বংসস্তপের দিকে তাকিয়ে কেঁদে ফেলেন মুসা মুন্সী। তার সঙ্গে কাঁদে শিশু মামুনও।

Tags: নিখোঁজরানা প্লাজা
Previous Post

ঢা.বি প্রক্ট‌রের পদত্যাগ দা‌বি

Next Post

টি-টুয়েন্টিতেও ‘ফেবারিট’ বধে আশাবাদী মাশরাফি

Next Post

টি-টুয়েন্টিতেও ‘ফেবারিট’ বধে আশাবাদী মাশরাফি

মুঠোফোন পানিতে পড়ে গেলে যা করণীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT