চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্মু আমাকে আদর করে ভুবন বলে ডাকে: বুবলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 12, মে 2019
in বিনোদন
A A

আজ মা দিবস। কর্ম ব্যস্ততার মধ্যেও মা জেসমিন আকতার সবসময় শবনম বুবলীর ‘মাথার তাজ’ হয়ে থাকেন। তাই বুবলী মনে করেন মাকে ভালোবাসতে বিশেষ কোনো দিবস লাগে না। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বছরের প্রতিটি দিনই থাকে। চ্যানেল আই অনলাইনের মাধ্যমে মা দিবসে ‘বগসিরি’, ‘সুপার হিরো’, ‘পাসওয়ার্ড’-খ্যাত জনপ্রিয় এই চিত্রনায়িকা জানালেন মায়ের সঙ্গে তার কথা।

অনেকেই জানেন, আমি একটু ঘরকুনো স্বভাবের! নিজের মতো থাকতে পছন্দ করি। আর বাবা-মা-ভাই-বোনদের সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ করি। বাসায় বসে বসে আম্মুকে জ্বালানো তো আমার একটা রুটিন! তিন বোনদের মধ্যে আমি সবার ছোট। তাই আমার জন্য আদরটাও সবসময় একটু বেশিই থাকে। তবে আম্মু আমাকে যেমন ভালোবাসে, তেমন শাসনও করে।

লেখাপড়ার ব্যাপারে আম্মু কখনও ছাড় দেননি। ছোটবেলা থেকে আম্মু এতটাই শাসন করতেন যে, উনি বলতেন ওনার চোখের ভাষা বুঝতে। যেন ওনার মুখে কথা বলতে না হয়। কখনও আন্টিদের বাসায় দাওয়াতে নিয়ে গেলে আগে থেকে ব্রিফিং দিতেন যেন একদম চুপচাপ ভদ্র হয়ে থাকি।

দুষ্টামি না করি। অন্য বাচ্চাদের সঙ্গে একটু এদিক-সেদিক করলেই আম্মুর চোখে চোখ পড়তো আর বুঝতাম তিনি রাগ হচ্ছেন!এজন্য পরে আর সহজে তাকাতাম না। না তাকালেও আম্মু পরে রাগ করতেন। কিন্তু আন্টিদের সামনে কিছু বলতে পারতেন না। হাহাহা… আসলে আম্মুর ওসব মিষ্টি শাসনগুলোই জীবনে অনেক কিছু শিখিয়েছে, এখনও শেখাচ্ছে।

আম্মু আমাকে আদর করে ভুবন বলে ডাকে। কিন্তু আম্মুই তো আমার ভুবন, আমার পৃথিবী। চলচ্চিত্রে অভিনয়ে আসার আগে আমার পরিবারের কেউ ওভাবে রাজি ছিলেন না। আম্মুও তাই। যখন আম্মুকে প্রথমবার নিজের ছবি বড়পর্দায় দেখাতে নিয়ে গিয়েছিলাম, সেদিন আমার মা খুশি হয়েছিলেন।

এরপর থেকে আম্মু মজা করে জিজ্ঞেস করেন, কোন ছবিতে কে আমার মা চরিত্র করছেন। কাকে আমি মা বলছি! হাহাহা..

প্রচণ্ড ভালোবাসি আমার মাকে। হয়তো কখনও আম্মুকে বলা হয়না ওভাবে কিন্তু নিজে অনুভব করি। মা আমার অক্সিজেন। আসলে মায়ের অবদান বা ভালোবাসা কখনও বলে শেষ করা যায়না। সবসময় চাই মায়ের মুখের হাসিটা দেখতে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ থাকেন, ভালো থাকেন। সৃষ্টিকর্তা আমাকে মায়ে দীর্ঘজীবী করুন এই কামনায় রইলো।

অনুলিখন : নাহিয়ান ইমন

Tags: পাসওয়ার্ডলিড বিনোদনশবনম বুবলী
Previous Post

ভূমধ্যসাগরে নৌকাডুবি: সিলেটে নিহতদের গ্রামের বাড়িতে শোক

Next Post

যে দ্বীপরাষ্ট্রে শুধুই শান্তি

Next Post

যে দ্বীপরাষ্ট্রে শুধুই শান্তি

সিলেটে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT