চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ার্স কল ইজ ফাইনাল, ডেড বল প্রসঙ্গে মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 22, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে আম্পায়ার্স কলের মাধ্যমে ডেড বলের সিদ্ধান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শের-ই-বাংলা স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। শেষ বলে পাকিস্তানের দরকার ২ রান। মাহমুদউল্লাহ রিয়াদের ডেলিভারির পর সরে যান মোহাম্মদ নওয়াজ। বল আঘাত হানে স্টাম্পে। জয়ের উদযাপনও শুরু করে দেয় অনেকে। কিন্তু ব্যাটারের আবেদনের পর ডেড বলের সংকেত দেন আম্পায়ার। ওই সিদ্ধান্তে মাঠে অসন্তুষ্ট দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। কথা বলেন আম্পায়ারের সঙ্গে।

শেষ বলে চার মেরে পাকিস্তানকে রোমাঞ্চকর জয় এনে দেন নওয়াজই। ম্যাচশেষে আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানালেন মাহমুদউল্লাহ। টাইগার অধিনায়ক বলেন, ‘আম্পায়ারের সঙ্গে কথাবার্তা… জাস্ট আমি জিজ্ঞেস করছিলাম, কারণ ও(নওয়াজ) শেষ মুহূর্তে সরেছে। এই কারণে জিজ্ঞেস করছিলাম, এটা ঠিক বল নাকি, জাস্ট এটাই জানতে চাচ্ছিলাম এর বাইরে কিছু না। আম্পায়ার্স কল ইজ ফাইনাল এবং আম্পায়ারের সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’

ইনিংসের শেষ ওভারে ৮ রান দরকার ছিল পাকিস্তানের, হাতে ৮ উইকেট। বোলিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ নিজে। তিন উইকেট তুলে নিয়ে আশা জাগালেও শেষ ডেলিভারিতে আটকে রাখতে পারেননি প্রতিপক্ষকে।

ওভারের প্রথম বলে ডটের পর টানা দুই বলে তিনি তুলে নেন সরফরাজ ও হায়দার আলির উইকেট। চতুর্থ বলে ইফতেখার এসে সোজা ব্যাটে মারেন বিশাল এক ছক্কা। পরের বলেই অবশ্য ক্যাচ তুলে দেন। শেষ বলে ২ রানের সমীকরণ। স্ট্রাইক প্রান্তে নওয়াজ। মাহমুদউল্লাহর ওই বলে পাকিস্তানি ব্যাটার কাভার ড্রাইভে মেরে দেন বাউন্ডারি। ৫ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ছাড়ে পাকিস্তান।

Tags: বাবরবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

গত ২৪ ঘণ্টায় ৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি

Next Post

এফবিসিসিআই’র সঙ্গে কাজ করতে আগ্রহী জাতিসংঘ

Next Post
বাংলাদেশ ও জাতিসংঘ প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

এফবিসিসিআই’র সঙ্গে কাজ করতে আগ্রহী জাতিসংঘ

কুমিল্লায় প্যানেল মেয়রসহ নিহতদের স্মরণে শোকসভা ও প্রতিবাদ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় প্যানেল মেয়র সোহেলসহ সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT