চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমেরিকা’ বিশ্বের নেতৃত্ব দিতে প্রস্তুত: বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 25, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বের প্রস্তুতি নেওয়ার সাথে সাথে ঘোষণা দিয়েছেন, ‘আমেরিকা আবার ফিরে এসেছে এবং বিশ্বের নেতৃত্ব দিতে প্রস্তুত, এ কাজে পিছপা হবেন না তার মন্ত্রিসভা।’ 

মঙ্গলবার জো বাইডেনের মন্ত্রিসভায় ছয়টি গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন মন্ত্রিসভার মনোনীত সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আলেজান্দ্রো মায়োরকাস, পররাষ্ট্রে অ্যান্টনি ব্লিংকেন ও অর্থ মন্ত্রণালয়ে জেনেট ইয়েলেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ে প্রেসিডেন্টের বিশেষ দূত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে এভ্রিল হেইনেসকে মনোনীত করেছেন।

ভোট কারচুপির অভিযোগ আনলেও অবশেষে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন।

নির্বাচনের নিয়ম অনুযায়ী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বিজয়ী প্রার্থী দায়িত্ব নেবেন নতুন বছরের ২০ জানুয়ারি। সেই হিসেবে দেশটির ৪৬তম এবং প্রবীণতম প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শুরু হবে জানুয়ারির ২০ তারিখ দুপুর ১২টায়।

সে পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন দেশটির বর্তমান এবং পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Tags: ডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচন
Previous Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আক্রান্ত ৬ কোটি, মৃত্যু ১৪ লাখের বেশি

Next Post

নতুন আয়োজনে লালনের আরো একটি গান

Next Post
লালনের গান পরিবেশনের সময় একজন শিল্পীর ছবি, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আয়োজনে লালনের আরো একটি গান

কক্সবাজারের রিমু বিটিভির জরিপে ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসির জরিপে ১০০ নারীর তালিকায় কক্সবাজারের রিমু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT