চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারেও জন্মদিন পালন করেছি: নিমা রহমান

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
4:03 অপরাহ্ন 10, আগস্ট 2017
in বিনোদন
A A
নিমা রহমান

নিমা রহমান

নিমা রহমান। ছোট পর্দার পরিচিত মুখ। পাশাপাশি তিনি নাটকের নির্দেশনায় নিজেকে ব্যস্ত রেখেছেন। আজ ১০ আগস্ট তার জন্মদিন। চ্যানেল আই ভবনে কথা হলো তার সাথে।

শুভ জন্মদিন।

ধন্যবাদ

কেমন আছেন?

(মিষ্টি হেসে) বেশ ভালো আছি।

আজ তো আপনার জন্মদিন, কেক কাটা হয়েছে?

হ্যাঁ। কাল রাতেই কেক কেটেছি। আমার ছেলে আরিক দেশে এসেছে। ওকে সঙ্গে নিয়ে কেক কেটেছি। পরিবারের আরও সবাই ছিল।

আজকের দিনে আর কী পরিকল্পনা রয়েছে?

পরিবারের সবাই মিলে বাইরে খেতে যাব। আজকের দিনের বাকি সময়টা পরিবারের জন্যই থাকছে।

আগেও জন্মদিনে এভাবে মজা করেছেন?

হ্যাঁ। আমার জন্মদিন ছোটবেলা থেকেই অনেক ধূমধাম করে পালন করা হয়। কেক কাটা, ঘুরতে যাওয়া, মজার মজার সব খাবার খাওয়া সব মিলিয়ে জন্মদিন মানেই আমার কাছে অন্যরকম একটা কিছু।

জন্মদিনের কোনো বিশেষ স্মৃতি মনে পড়ছে?

তখন আমার বয়স ছয় কি সাত বছর। নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলাম। বলা হলো, সেদিন আমার জন্মদিনে কোনো আয়োজন করা হবে না। সবাই অনেক ব্যস্ত। আমার তো মন ভীষণ খারাপ হলো। কিন্তু প্রয়াত অভিনেতা গোলাম মুস্তাফা, আমার মামা চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারসহ সবাই মিলে গোপনে গোপনে সব আয়োজন করলেন। হোটেল পূর্বাণী থেকে কেক আনা হয়েছিল। ডিআইটি ভবনে আমার জন্মদিন পালন করা হলো। সেদিনের কথা মনে হলে আজও ভীষণ ভালো লাগে। সেদিনের সেই মানুষগুলো অনেকেই আমাদের মাঝে নেই। কিন্তু স্মৃতিগুলো রয়েই গেছে।

দেশের বাইরে কখনো জন্মদিন পালন করা হয়েছে?

হ্যাঁ। যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারেও আমার জন্মদিন পালন করেছি। সেই স্মৃতিটাও বেশ মধুর। শুটিং সেটের সবাই মিলে হৈ হুল্লা করে জন্মদিন পালন। কী যে মজার ছিল সেই মুহূর্ত, আজও ভাবলে ভালো লাগে।

আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা, ভালো থাকবেন।

ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

ছবি: জাকির সবুজ

Tags: নিমা রহমান
Previous Post

কোন কোন অ্যাপ দ্রুত শেষ করে অ্যান্ড্রয়েড ফোনের চার্জ?

Next Post

ইউটিউব ও টিভি নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দিতে ফেসবুকে নতুন সুবিধা

Next Post

ইউটিউব ও টিভি নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দিতে ফেসবুকে নতুন সুবিধা

নাসিরের দুর্দান্ত ফিফটির পর তানবীরও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT