চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি হাওয়া ভবন মালিকের পরিবারের প্রতিহিংসার শিকার: তুরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 15, জুন 2019
in বাংলাদেশ
A A

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ হাওয়া ভবনের মালিক ও তারেক রহমানের ঘনিষ্ঠ আলি আসগর লবির পরিবারের প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

শনিবার এক বিবৃতিতে তুরিন আফরোজ বলেছেন: আমি হাওয়া ভবনের মালিক ও তারেক রহমানের ঘনিষ্ঠ আলি আসগর লবির পরিবারের প্রতিহিংসার শিকার। আমার ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বউ ইশিতা নাসরিন খান হাওয়া ভবনের মালিক আলি আসগর লবির ভাতিজি।

‘আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যোগ দেয়ার পর থেকেই হাওয়া ভবনের মালিক তারেক রহমানের ঘনিষ্ঠ আলি আসগর লবির ভাতিজি ইশিতা নাসরিন খান এবং আলি আসগর লবির ভাই সেকেন্দার হায়াত খান আমাকে বিভিন্ন ভাবে কাজে যোগ না দেয়ার জন্য অনুরোধ করতে থাকে। পরবর্তীতে আমি রাজি না হলে তারা আমাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। কিন্তু সেসময় আমার পিতা জীবিত থাকায় তারা খুব বেশী সুবিধা করতে পারেনি। পরবর্তীতে আমার পিতার মৃত্যুর কয়েকদিনের মাঝে শিশির তার শ্বশুর বাড়ির প্রলোভনে আমাকে আমার উত্তরাস্থ বাসস্থান থেকে উচ্ছেদ করার জন্য হুমকি ও চাপ দিতে থাকে’, বলেন তুরিন আফরোজ।

বিবৃতিতে তুরিন আরও বলেন: ‘আমি এর পরিপ্রেক্ষিতে আইনের আশ্রয় নেই। শাহনেওয়াজ আহমেদ শিশির আমাকে ও আমার মাকে বিবাদী করে দেওয়ানি ১৬১/২০১৮ নম্বর মোকদ্দমা দায়ের করে এবং আমিও একই সম্পত্তির বিষয়ে ঢাকার যুগ্ম জেলা জজ ৫ম আদালতে ১৬২/২০১৮ নম্বর মোকাদ্দমা দায়ের করি। বিজ্ঞ আদালত উভয় মোকদ্দমার শুনানি করে নিস্পত্তি না হওয়া পর্যন্ত আমার বাসস্থানভুক্ত সম্পত্তির বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন। মূলত বর্ণিত সম্পত্তিতে আমার ভাই যেন আমার শান্তিপূর্ণ অবস্থানে কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই মর্মে আদালত আদেশ প্রদান করেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে আজ সকাল ৮টার সময় শাহনেওয়াজ আহমেদ শিশির তার শ্বশুরবাড়ির লোকজনের প্ররোচনায় জোরপূর্বক বাড়িতে প্রবেশের চেষ্টা করে এবং আমাকে ও আমার মেয়েকে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে আমি আমার নিরাপত্তার জন্য উত্তরা পশ্চিম থানায় জিডি করি।’

তিনি বলেন: শিশির আমাকে আমার বাসস্থান থেকে উচ্ছেদ করাতে ব্যর্থ হয়ে পরবর্তীতে হাওয়া ভবনের মালিকের পালিত সাঙ্গপাঙ্গ দিয়ে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় কুৎসা রটিয়ে যাচ্ছে।

ওই বিবৃতিতে তুরিন আফরোজ তার শুভাকাঙ্ক্ষী, প্রশাসন ও দেশবাসী সহ সকলকে হাওয়া ভবনের মালিক ও তারেক রহমানের ঘনিষ্ঠ আলি আসগর লবির পরিবারের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে তুরিন আফরোজের বিরুদ্ধে তার মা ও ছোট ভাইকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগে শুক্রবার উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট ভাই শিশির।

Tags: ইশিতাতারেক রহমানতুরিন আফরোজহাওয়া ভবন
Previous Post

খালেদা জিয়া মুক্ত না হলে দেশের মানুষও মুক্ত হবে না: আমির খসরু

Next Post

এ টি এম শামসুজ্জামানের হাসপাতাল বদল

Next Post
ছবি: আরিফ আহমেদ

এ টি এম শামসুজ্জামানের হাসপাতাল বদল

ডিএমপির সফটওয়্যারে ৬২ লাখ নাগরিকের তথ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT