চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি সাধু নই, কিন্তু শয়তানও নই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 22, মে 2017
in স্পোর্টস
A A

ফর্মের ওঠা-নামার কারণেই চলতি মৌসুমে বেশ কয়েকবার সমর্থকদের উপহাসের লক্ষ্যে পরিণত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল সমর্থকেরা দুয়ো দিয়ে, সিঁটি বাজিয়ে তার বাজে ফর্মকে কটাক্ষ করেছেন। কিন্তু মৌসুমের শেষদিকে দুরন্ত পারফরমেন্সে লা লিগার শিরোপা জিতে রিয়ালকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন সিআর সেভেন।

শিরোপা জয়ের পর যেন মনের ক্ষোভের সবটা উগরে দিলেন রোনালদো। যারা তার সমালোচনা করে তারা ‘কিছুই জানে না’ বলে মন্তব্য করেন পর্তুগিজ তারকা।

লিগের শেষ ম্যাচে মালাগাকে ২-০ গোলে হারিয়ে ৫ বছর পর লিগা জয়ের স্বাদ পায় রিয়াল। ম্যাচের প্রথম গোলটি আসে রোনালদোর পা থেকেই।

এর আগে সেল্টা ভিগোর বিপক্ষে জেতা ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়দের লক্ষ্য করে রোনালদোর করা অঙ্গভঙ্গি নিয়ে এখনও সমালোচনা হচ্ছে। কাপ জিতে সেই সমালোচনারই কড়া জবাব দেন সিআর সেভেন।

রোনালদো বলেন, ‘লোকে আমার সম্পর্কে এমনভাবে কথা বলে যেন আমি একটা অপরাধী। আমি সাধু নই, কিন্তু শয়তানও নই। লোকে আমাকে নিয়ে কথা বলে কিন্তু তারা কিছুই জানে না।’

‘ফুটবল নিয়ে সমালোচনা আমাকে চিন্তায় ফেলে না। কেননা, আমি জানি লোকেরা একসময় চুপ করবে।’ -যোগ করেন রোনালদো।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
Previous Post

শুল্ক গোয়েন্দাদের কাছে যেতেই হবে রেইনট্রির মালিককে

Next Post

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরায় মোস্তাফিজ, এগিয়েছেন সৌম্যও

Next Post

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরায় মোস্তাফিজ, এগিয়েছেন সৌম্যও

বঙ্গভবনে চোখ ছিল জেনারেল নাসিমের?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT