চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি মুসলিম এবং বাংলাদেশী মানে আমি সন্ত্রাসী নই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 পূর্বাহ্ন 28, মে 2015
in মতামত
A A

আমি নিজেকে
যেভাবে দেখি, সমাজ ও সারা বিশ্বের চোখে আসলে আমি সেটা নই। আমি সেই নিরীহ
মেয়েটি নই যার দ্বারা এই পৃথিবীর কোনো ক্ষতি হবার নয়।

বোস্টন ম্যারাথনের
বোমা হামলা থেকে শুরু করে নিউইয়র্কে বাংলাদেশী যুবকের বোমা হামলার
পরিকল্পনা, এইসব সহিংসতার পেছনে যারা কলকাঠি নাড়েন, দৃশ্যতঃ আমি সেইসব
সন্ত্রাসীদের সন্তান।

সারা বিশ্বেই এরকম গৎবাঁধা বিশ্বাসের হাতে আমাকে
বিচার করা হচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে আমার ধর্ম
সম্পর্কে।

আমি মুসলিম এবং মুসলিম হবার অর্থ কী, সে
ব্যাপারে অন্য সবার কী ধারণা সেটার কারণে আমার পরিচয় আমি লুকাবো না। কিছু
মানুষের কান্ডজ্ঞানহীন কর্মকান্ড যেগুলো তাদের ধর্মকে অবমাননা করেছে, তার মানে
এই নয় যে ধর্ম এসবের জন্য দায়ী।

মুসলিমদের যেভাবে
উপস্থাপন করা হয় সেজন্য সামাজিক মাধ্যমের একটি ব্ড় ভূমিকা রয়েছে। বলা হয়
যে মুসলিমরা দেশে ভীতি ছড়াচ্ছে, কিন্তু আসলে ঘটনা তা নয়। সত্যিকার অর্থে
এজন্য দায়ী সেই ব্যক্তি যে ভুল পথ বেছে নিয়েছে।

গৎবাঁধা
বিশ্বাস একবার আমাকে প্রচন্ড আঘাত করেছিলো। রাত ১২টার দিকে আমি, আমার বোন ও
বন্ধুর সাথে মসজিদ থেকে হেঁটে বাড়ি ফিরছিলাম। আমরা হাঁটছিলাম এবং আমরা
হিজাব পরেছিলাম। আমার বাসার গ্যারেজের কাছে আসা মাত্র লক্ষ করলাম যে দুইজন
লোক আমাদের দিকে তাকিয়ে আছে এবং কানে কানে কীসব কথা
বলছে।

আমি ভদ্রভাবে জিজ্ঞাসা করলাম যে তারা আমাদেরকে
কিছু বলতে চায় কি না। তারা জবাবে হাসতে হাসতে বললো, ‘বিপদ! বিপদ! এরা
মুসলিম!’

প্রথমে খুব ধাক্কা খেয়ে থেমে গেলাম এবং এক দৃষ্টিতে
তাদের দিকে তাকিয়ে থাকলাম। যখন তারা হাসতে হাসতে চলে যাচ্ছিলো, আমি রেগে
ঘুরে দাঁড়ালাম এবং চিৎকার করে বললাম, ‘আমরা তোমাদের পেছনে আসা পর্যন্ত
অপেক্ষা করো। তোমরা আর বেশিক্ষণ বাঁচবে না।’’

আমি আবার
ঘুরে দাঁড়িয়ে রাগের চোটে জোরে জোরে হাঁটতে থাকলাম। আমি যা করেছিলাম তার
জন্য এখন আমার খারাপ লাগে। তারপরও অন্য মানুষের কর্মকান্ড থেকে গৎবাঁধা ধারণা
নিয়ে আমাদের সাথে যে আচরণ তারা করেছিলো, এটা তাদের প্রাপ্য ছিলো। তারা
আমাদের সাথে বৈষম্যমূলক যে আচরণ করেছিলো সেটা কোনো কারণ ছাড়াই।

আমি মুসলিম এবং বাংলাদেশী। আমার এই দুই বৈশিষ্ট্য
থাকার অর্থ এই নয় যে আমি সন্ত্রাসী বা এমন কেউ যারা সমাজের ক্ষতি
করে।

কারো একজনের অপরাধের জন্য গোটা সম্প্রদায়ের মানুষ
দায়ী হতে পারে না। সেভাবে তাদেরকে চিহ্নিতও করা উচিৎ নয়। মানুষের উচিৎ
অনুমান করা বন্ধ করা এবং গৎবাঁধা ধারণা থেকে বেরিয়ে
আসা।

বিশেষ করে গৎবাঁধা ধারণায় ততোক্ষণ বিশ্বাস করা ঠিক
নয় যতোক্ষণ না সেই মানুষটির সাক্ষাৎ আপনি পাচ্ছেন এবং তার সম্পর্কে নিজে
জানতে পারছেন।

(বাংলাদেশী বংশোদ্ভূত সুমাইয়া মাহী
ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস এর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। একটি কোর্সের অংশ
হিসেবে তার লেখা নিবন্ধটি পাবলিক রেডিও ইন্টারন্যাশনাল (পিআরআই)-এর ওয়েবসাইটে জায়গা
করে নেয়। অনুবাদ করেছেন মো: জাহিদুল করিম।)

Tags: জঙ্গি
Previous Post

চাকরগিরি না করতে ড. ইউনূসের পরামর্শ

Next Post

ফিফার ঘুষ-দুর্নীতি-অর্থ পাচারে ফুটবল দুনিয়ায় তোলপাড়

Next Post

ফিফার ঘুষ-দুর্নীতি-অর্থ পাচারে ফুটবল দুনিয়ায় তোলপাড়

তামাক নিয়ন্ত্রণে সাংবাদিকতা এ্যাওয়ার্ড পেলেন ৪ সাংবাদিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT