চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি বিজয়ী হয়েছি শুনে মা-বাবা কেঁদে ফেলেছিলেন: রাসেল রানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’। সিজন ফিনালের মধ্য দিয়ে যার পর্দা নামলো শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যে আসরের বিজয় ছিনিয়ে নিয়েছেন রাসেল রানা!

শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের পর্দায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতীক্ষিত ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র সিজন ফিনালেতে বিজয়ীর নাম ঘোষণা হওয়ার পর রীতিমত উড়ছেন রাসেল রানা। তবে পা মাটিতেই রাখছেন তিনি। অনুভূতি জানিয়ে বললেন, স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনার মধ্য দিয়ে গেলাম!

হাজারও প্রতিযোগী টপকে মাসুদ রানা’র গ্র্যান্ড ফিনালে ছিলেন শীর্ষ তিন প্রতিযোগী। রাসেল রানা ছাড়াও সেরার লড়াইয়ে ছিলেন সাজ্জাদ এবং জুনায়েদ। শেষ মুহূর্তের অনুভূতি জানিয়ে রাসেল রানা বলেন, এই রিয়েলিটি শোয়ে আমরা শেষ তিনজনই বিজয়ী হওয়ার মতো আত্মবিশ্বাসী ছিলাম। সাজ্জাদ কিংবা জুনায়েদ বিজয়ী হলেও আমি খুশি হতাম!

‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র সিজন ফিনালের পর দিন (শনিবার) দুপুরে চ্যানেল আইয়ে আসেন রাসেল রানা। অংশ নেন চ্যানেল আইয়ের নিয়মিত তারকা টক শো ওয়ালটন তারকা কথন-অনুষ্ঠানে। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সাফী আহমেদ।

রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকদের একজন ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা…

তারকা কথন অনুষ্ঠানটি রাসেল রানা কথা বলেন ‘কে হবে মাসুদ রানা?’ রিয়েলিটি শোয়ের আদ্যোপান্ত নিয়ে। অডিশন রাউন্ড থেকে শুরু করে শীর্ষস্থানে পৌঁছানোর গল্পও করেন তিনি।

কথায় কথায় জানালেন, ‘কে হবে মাসুদ রানা?’র বিজয়ী হওয়ার খবরে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তার বাবা-মা। রাসেল রানা বলেন, আমার বিজয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন আমার মা-বাবা। আমি বিজয়ী হয়েছি শুনে মা-বাবা তো খুশিতে কেঁদেই ফেলেছিলেন। এটা আমার জন্য খুবই গর্বের একটি বিষয় হয়ে থাকবে!

বিজয়ী হিসেবে রাসেল রানা জিতে নেন ইউনিলিভার বাংলাদেশ লি. ও চ্যানেল আইয়ের তরফ থেকে একটি টয়োটা অ্যাকুয়া গাড়ি। শুধু তাই নয়, ইমপ্রেস টেলিফিল্মের একটি চলচ্চিত্রেও দেখা যাবে তাকে। চ্যানেল আই থেকে জানানো হয়, বছর ব্যাপী চ্যানেল আইয়ের টেলিছবি ও নাটকেও অভিনয় করতে দেখা যাবে রাসেল রানাকে।

Tags: ইমপ্রেস টেলিফিল্মকে হবে মাসুদ রানাচ্যানেল আইরাসেল রানারিয়েলিটি শোলিড বিনোদন
Previous Post

রণবীর কাপুরের জন্মদিনে তারার হাট

Next Post

নগদ অর্থে টানাটানি, টাকা গেলো কই?

Next Post

নগদ অর্থে টানাটানি, টাকা গেলো কই?

অসাম্প্রদায়িক দেশ গড়তে শেখ হাসিনার হাত শক্তিশালী করুন: আব্দুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT