চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি বই লিখবো, আমার মনে অনেক গল্প’

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
1:13 অপরাহ্ন 15, মার্চ 2022
in শিল্প সাহিত্য
A A

ভদ্রলোকের নাম আইনউদ্দিন। বহু বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। বইমেলায় পরিচিত হলাম। তিনি দুজন নারীকে নিয়ে বইমেলায় এসেছেন। একজন তার স্ত্রী। আরেকজন কন্যা। স্ত্রীও অবসরপ্রাপ্ত একজন। কন্যা এখন পদস্থ কর্মকর্তা। আইনউদ্দিন তার পরিচয় হিসেবে বললেন, “আমি একজন বীর মুক্তিযাদ্ধা। আরেকটি পরিচয় আছে। আমি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার।”

তারপর বিনীত ভঙ্গিতে নিজেকে আড়াল করে স্ত্রীকে সামনে এগিয়ে দিলেন। নিজে মুখে স্ত্রীর নামটি বললেন।  জানালেন, এবারের বইমেলায় তার একটি বই এসেছে। বেশ গর্বিত তিনি। আমাকে নয়, চ্যানেল আই এর সরাসরি অনুষ্ঠান উপস্থাপকের কাছে পরিচয়টি পৌঁছে দিতে পেরে তিনি বেশ স্বস্তিবোধ করছেন। পরপরই তিনি কন্যার পরিচয়টি দিলেন আরো গর্বের সঙ্গে। তার কর্মস্থল পদমর্যাদা তুলে ধরার পর বললেন, ওর একটি গল্পগ্রন্থ বের হয়েছে।

একজন বীর মুক্তিযোদ্ধা, একজন স্বামী ও একজন বাবার জীবনের তৃপ্তির জায়গাটুকু বইমেলায় এসে যেন পাল্টে যায়। আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনি লেখালেখি করেন না? বললেন, “উনারা লেখালেখি করেন। এটিই আমার জীবনের বড় পাওয়া।”

জীবনকে গভীরভাবে উদযাপনের অনেক নগদ বিষয় রয়েছে। রয়েছে অন্যরকম বিষয়ও। জনাব আইনউদ্দিনকে বেশ কয়েকদিন বইমেলায় দেখেছি। চেহারা বলে, বয়স প্রায় আশি ছুঁই ছুঁই। কমও হতে পারে। বইমেলায় তার প্রাণিত চেহারা বলে দেয়, স্ত্রী ও কন্যার লেখক সত্তা তাকে জাগিয়েছে নতুন করে।

বইমেলা থেকে সেদিন আমাকে ফোন করলেন ঈশ্বরদীর প্রত্যন্ত এলাকার এক কৃষক নাম রসুল মিয়া। আমি মাঝে মাঝে তার ফোন পাই শেরে বাংলা নগর সেচ ভবনের ভেতর সপ্তাহে দুদিন বসা ‘কৃষকের বাজার’ থেকে। কিন্তু বইমেলা থেকে তিনি ফোন করলেন, কার্যকারণ মেলাতে পারলাম না। আমি মেলায় ছিলাম না। তাই তার সঙ্গে দেখা হলো না। তবে জানতে পেরেছি বইমেলায় তার আসার কারণ।

তিনি জানিয়েছেন, কৃষকের বাজার থেকে অনেকের মুখেই তিনি শুনেছেন ঢাকা বইমেলার কথা। মনে হয়েছে, এই মেলায় না আসলে তিনি জীবনের বড় কিছু হারাবেন। তাই বইমেলা তিনি দেখেছেন। ঘুরেছেন। বই কেনেন নি। কারণ, বই কেনার চেয়ে বইয়ের রাজ্যে ঘুরে তিনি যে আনন্দ পেয়েছেন, তা অনেক দামী। ইচ্ছে আছে আগামী বছর থেকে বইমেলায় আসবেন তিনি। প্রতিবছরের এটি হবে অপরিহার্য কাজ।

বললাম, জীবনের অনেক গল্প আছে না? সেগুলো লিখতে পারেন। বললেন, লিখতে পারি না। বললাম, মনের ভেতর কথা তো আছে। এগুলো শুধু বলবেন। লেখা হয়ে যাবে। পড়তে পারা একটি কারিগরী যোগ্যতা। লিখতে পারাও একটি কারিগরী যোগ্যতা। কিন্তু ভেতরের কথাগুলো প্রকৃতিক শক্তি। এই শক্তি যেকোনো কারিগরী যোগ্যতার ওপরে। এগুলো সূর্যের আলোর মতো। এর উত্তাপ থাকে আলোও থাকে। রসুল মিয়া বললেন, আমি বই লিখবো। আমার মনে অনেক গল্প। এই সব লিখে দেব।

Tags: বইমেলা
Previous Post

নাঈম ১১৫, আবাহনী ২৫৫

Next Post

‘শুধু মৃত্যুই জানে, এর শেষ কোথায়’, যুদ্ধ প্রসঙ্গে শাহরুখ

Next Post
শাহরুখ খান যুদ্ধের প্রসঙ্গে ভাবছেন, গভীর মনোভাব প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

'শুধু মৃত্যুই জানে, এর শেষ কোথায়', যুদ্ধ প্রসঙ্গে শাহরুখ

নাদাল ও ওসাকাকে নিয়ে আলোচনা, টেনিস ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসাকাকে করা আপত্তিকর মন্তব্যে ভীত নাদাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT