চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি প্রধানমন্ত্রী হয়েও বিদ্যুতের সুইচ নিজেই বন্ধ করি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 07, ডিসেম্বর 2016
in বাংলাদেশ
A A

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে বিদ্যুৎসহ পানি ও জ্বালানি ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন,  “আমি প্রধানমন্ত্রী হয়েও ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ নিজেই বন্ধ করি।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অভ্যাস খারাপ আছে। আমাদের বড় কর্মকর্তারা মনে করেন, আমি নিজ হাতে কেন সুইচ বন্ধ করব? বন্ধ করবে অফিসের আর্দালিরা। নিজের বাড়ির বা অফিসের বিদ্যুতের সুইচটা নিজ হাতে বন্ধ করার মধ্যে লজ্জার কিছু নেই।”

গ্যাস সাশ্রয়ের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, অনেক বাড়িতেই কাজ শেষে গ্যাসের চুলা পুরোপুরি বন্ধ করা হয় না। মিটমিট করে জ্বালিয়ে রাখা হয়। এতে একদিকে যেমন গ্যাস অপচয় হয়, তেমনি এই শিখাটা নিভে গেলে পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

শেখ হাসিনা স্থাপত্যবিদদের আহ্বান জানান, ভবন নকশা ও নির্মাণ করার সময় যথেষ্ট সংখ্যক ঘুলঘুলি বা ভেন্টিলেটর রাখার জন্য। বলেন, “আগে আমরা দেখতাম বাসার প্রতিটি ঘরে বাতাস আসা যাওয়ার জন্য ঘুলঘুলি থাকত। আধুনিক নকশার অনেক বাড়িতেই এখন এসব থাকে না। এতে বাসায় গ্যাস বা ধোঁয়া আটকে অনেক দুর্ঘটনা ঘটে।”

“আমাদের সবাইকে একদিকে সাশ্রয়ী এবং অন্যদিকে নিরাপদ থাকতে হবে,” বলেন প্রধানমন্ত্রী।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ
Previous Post

ফাইনালের স্বপ্নে সন্ধ্যায় রাজশাহী কিংসের মুখোমুখি খুলনা টাইটান্স

Next Post

ময়মনসিংহের পথে মাহবুবুল হক শাকিলের মরদেহ

Next Post

ময়মনসিংহের পথে মাহবুবুল হক শাকিলের মরদেহ

নাইমের আপত্তিতে পরীমনির নতুন ছবি ‘চাঁদনী’ নাম বাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT