চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি পারি সেটা আজ করে দেখিয়েছি’

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:42 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি বিপিএলে মোহাম্মদ সাইফউদ্দিনের এক ওভার থেকে নিয়েছিলেন ৩২ রান। তার কিছুদিন আগেই সাউথ আফ্রিকা সফরে এক ওভারে ডেভিড মিলার নিয়েছিলেন ৩১। ডেথ ওভারের বোলিং নিয়ে এ তরুণের নামের পাশে যে কলঙ্ক লেপটে গিয়েছিল, সেটার কিছুটা হলেও মোচন করেছেন শুক্রবার। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এ পেসার।

৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সাইফউদ্দিন হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। অনুমিতভাবেই সংবাদ সম্মেলনে আসেন এ তরুণ। শুরুতেই মনে করিয়ে দেয়া হয় পচেফস্ট্রুমের দুঃসহ স্মৃতি। যে ম্যাচে ‘কিলার’ মিলার ঝরিয়েছিলেন ছক্কার বৃষ্টি।

এ প্রসঙ্গে একটু থেমে কঠিন প্রশ্নের সরল উত্তর দিলেন সাইফউদ্দিন, ‘আমি প্রেস কনফারেন্সে আসলেই আপনারা সবাই মিলারের কথা বলেন। স্বাভাবিক, ক্রিকেটে যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি আজকের ম্যাচে। আমি পারি সেটা আজ করে দেখিয়েছি। সামনে এমন সুযোগ পেলে চেষ্টা করবো আজকের মতো দলকে জেতানোর।’

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে থাকা অলরাউন্ডার সাইফউদ্দিনের বোলিংয়ে দেখা যাচ্ছে উন্নতির ছাপ। বিপিএলে ১১ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। আছেন সেরা পাঁচের মধ্যে। ইকোনমি রেট ৭.২৬। এ তরুণ জানান অতিরিক্ত কিছু করে দেখানোর প্রয়াস থেকেই আসছে সাফল্য।

‘আমরা যারা ক্রিকেটার, যারা আন্তর্জাতিক ক্রিকেটার। এদের মধ্যে কেউ তারকা, গড়পড়তা হলে কোনো দাম নেই। অন্য খেলোয়াড় থেকে অতিরিক্ত অনেককিছু দেখাতে হবে। এটা আমি মাথায় নিয়েই বোলিং করি। কারণ আমাকে কুমিল্লা অনেক গুরুত্ব দেয়, সেই গুরুত্বটা সবসময় ধরে রাখার চেষ্টা করি। আর আমি উপভোগ করি চাপের মধ্যে বল করতে।’

ম্যাচের মধ্যেই চোট পেয়েছিলেন সাইফউদ্দিন। সেটি নিয়েই খেলে গেছেন পুরো ম্যাচ। ব্যথায় দমে না যাওয়ার পেছনে দলের প্রতি দায়বদ্ধতার কথা জানালেন এ ক্রিকেটার।

‘কুমিল্লা (ভিক্টোরিয়ানস) আমার ঘরের মতই। আমাকে যখন কেউ চিনত না অনূর্ধ্ব -১৯ থেকে, তখন ওরা আমাকে পিক করে। সুযোগ দেয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই। শুরুতে ভালো করিনি তবুও ম্যাচের পর ম্যাচ সুযোগ দিয়েছে। আজ আমি সাইফউদ্দিন বিপিএলে প্রতিষ্ঠিত হয়েছি। এই জন্য সামান্য ব্যথা পেলেও চেষ্টা থাকে টিমের জন্য পারফর্ম করার। সামনে সুযোগ হলে আবারও করব।’

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬মোহাম্মদ সাইফউদ্দিনলিড স্পোর্টস
Previous Post

একুশে গ্রন্থমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

‘আমি যে ল্যাংগুয়েজ বের করেছিলাম, তার নাম হলো আরবা’

Next Post

‘আমি যে ল্যাংগুয়েজ বের করেছিলাম, তার নাম হলো আরবা’

ভাষার মাস

ভাষার মাস পালন শুরু যেভাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT