চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি নিজেও বালতিতে পানি নিয়ে গোসল করি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 07, জুলাই 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

নিজে সাশ্রয় করেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, গ্যাস ও পানি ব্যবহারে আরো সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন উদ্বোধনের তিনি বলেন, অনেকেই আছেন বাথরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে গায়ে সাবান দিচ্ছেন, দাঁত মাজছেন, শেভ করছেন, এসব করবেন না। আমি নিজেও বালতিতে পানি নিয়ে গোসল করি। আমি মনে করি, আমি যখন উপদেশ দিবো; তখন সেটা নিজেকেও পালন করতে হবে।

সবার জন্য লাইনের গ্যাস দেওয়া যাচ্ছে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনারা সিলিন্ডার ব্যবহার করুন। রুম থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ বন্ধ করে বেরোন। তাতে বিদ্যুৎ যেমন সাশ্রয় হবে, তেমনই আপনাদের বিদ্যুৎ বিলও কম আসবে। পানি ব্যবহারেও সাশ্রয়ী হোন।

এ সময় সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দিয়ে তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে আমাদের ধারণা কম। নিজের কাজ নিজেকেই করতে হবে, এতে লজ্জার কিছু নেই। নিজের ফ্ল্যাট, করিডোর, লিফট, সিঁড়িও পরিষ্কার করতে হবে। রান্নাবান্নার ময়লা জানালা দিয়ে ছুঁড়ে ফেলবেন না।

‘আমি দেখেছি অনেক ভদ্রলোক পানি খেয়ে বোতল রাস্তায় ফেলে দিচ্ছেন, বিরিয়ানী খেয়ে প্যাকেটটা ফেলে দিলেন। গুলশানের ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু দুই বিল্ডিংয়ের মাঝে ময়লার ডিপো হয়ে আছে। পরে অনেক কষ্টে সেগুলো নিয়ন্ত্রণে আনা গেছে।  আমরা ক্রমাগত এসব বিষয়ে নজর দেওয়ার কথা বলে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী আরো পরামর্শ দেন, এখানে (মতিঝিলে) বাচ্চাদের জন্য খেলার মাঠ করে দিন। যারা থাকবেন তারা একটু গাছপালা লাগান, ফুলগাছ লাগান। দেখবেন ভালো থাকতে পারবেন।

Tags: প্রধানমন্ত্রীবিদ্যুৎ
Previous Post

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপ এখন ইউরোপময়

Next Post

‘নেইমার কখনোই পেলের সমান হবে না’

Next Post

‘নেইমার কখনোই পেলের সমান হবে না’

চ্যানেল আই প্রাঙ্গণে রানী সরকারকে শেষ শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT