২২ জানুয়ারি মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বীর মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। এরপর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বীর মুক্তিযোদ্ধা, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে গার্ড অব অনার দেওয়া হয়
সম্মিলিত সাংস্কৃতিক জোট পরিচালিত এই শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা
আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শ্রদ্ধা জানাতে আসেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদমরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পী-বন্ধু-স্বজন, মুক্তিযোদ্ধা ও তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী
সম্মিলিত সাংস্কৃতিক জোট পরিচালিত এই শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ সংগীতের বিভিন্ন স্তরের মানুষ
এফডিসিতে চলচ্চিত্রের শিল্পী, পরিচালক, প্রযোজক শ্রদ্ধা জানান বর্ষীয়ান এই সংগীতজ্ঞকে
ডিরেক্টরস গিল্ড‘র পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এই বরেণ্য সংগীতজ্ঞ