চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি ডি সিলভা নই, ডিকেভেল্লা, আউট হয়ে গেছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 13, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

একবার নয়, পরপর দুইবার একই ভুল করলেন পাকিস্তানের এক সাংবাদিক। ভুল বুঝে নিরোশান ডিকেভেল্লাকে ডেকে বসলেন ধনাঞ্জয়া ডি সিলভা। জবাবে ডিকেভেল্লার রসালো উত্তর হাসির খোঁড়াক জুগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

১০ বছর বাদে প্রথম দল হিসেবে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিনে বুধবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথমদিনের শেষে পাঁচ উইকেটে তুলেছিল ২০২। ডিকেভেল্লা ১১ ও ধনাঞ্জয়া অপরাজিত ছিলেন ৩৮ রানে।

বৃষ্টি ও আলোর অভাবে বৃহস্পতিবার খেলা হয়েছিল মাত্র ১৮.২ ওভার। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ২৬৩। ধনাঞ্জয়া ডি সিলভা এদিনও অপরাজিত ছিলেন ৭২ রানে। ৩৩ রানে আউট হন ডিকেভেল্লা।

বৃহস্পতিবার দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন ডিকেভেল্লা। পাকিস্তানের এক সাংবাদিক তাকে ভেবে বসেন ডি সিলভা হিসেবে। ডিকেভেল্লা তা শুধরে দেন। পরে আবারও ডি সিলভা ভেবে সেই সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আপনি তো ভালোই খেলছেন। তৃতীয় দিনে সেঞ্চুরির ইচ্ছা আছে কিনা!’

শুনেই হাসতে হাসতে ডিকেভেল্লার উত্তর, ‘আপনি কি আমাকে বলছেন? আমি আসলে ডিকেভেল্লা, ডি সিলভা নই। আমি আউট গেছি। আমি এরমধ্যে প্যাভিলিয়নে। আশা করি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে পারবো।’

ডিকেভেল্লার এমন উত্তরে হাসির ধুম পড়ে যায় সংবাদ সম্মেলনে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

ব্রিটেনের নির্বাচন: টিউলিপ-রুশনারা-রুপা হকের বিপুল জয়

Next Post

রবিবার শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশনে বাংলাদেশের ছবি

Next Post

রবিবার শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশনে বাংলাদেশের ছবি

টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিকের মুকুটে আরেকটি পালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT