চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি এক বছর ধরে বিছানায় পড়ে আছি, কেউ একবার উঁকিও দেয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 25, অক্টোবর 2018
in বিনোদন
A A

‘চিত্রজগতে আমি এমন কোনো স্টার, সুপারস্টার নাই যাদের মায়ের ভূমিকায় ছিলাম না। বাংলা সিনেমায় নায়ক কিংবা নায়িকার মা মানেই আমি রেহানা জলি। সবাইকে খুব আপন ভাবতাম। কিন্তু গত এক বছর ধরে অসুস্থতার জন্য ঘরে পড়ে আছি। সিনেমায় কাজ করতে পারছি না। অথচ এমন খবর পেয়েও সিনেমার একটা মানুষও আমার খবর নেয়নি। আমি যে এক বছর ধরে বিছানায়, কেউ উঁকি দিয়েও দেখেনি। আমার নিজের অসুস্থতার চেয়েও এটা আমার কাছে অনেক কষ্টের।’

কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় মুখ রেহানা জলি। ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিয়ে সদ্য শিরোনাম হলেন তিনি। তার বর্তমান অবস্থা জানতে চ্যানেল আই অনলাইন তার সাথে যোগাযোগ করলে এভাবেই নিজের মধ্যে চাপা দুঃখের কথা জানান সিনেপর্দায় ‘মমতাময়ী মা’-এর চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া রেহানা জলি।

নিজের সমস্যার কথা তুলে ধরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমি এক বছরের বেশি সময় ধরে অসুস্থ হয়ে পড়ে আছি। প্রথমে আমার ফুসফুসে ইনফেকশান ধরা পড়ে, এরপর ব্যাকবোনের সাত নাম্বার যে হাড্ডিটা আছে ডাক্তাররা জানিয়েছে সেটা গুড়ো হয়ে গেছে। যার ফলে এখন চলাফেরা করাও সমস্যা হয়ে গেছে আমার জন্য। এমনকি হাত পা নাড়াতেও সমস্যা হয়।

ফুসফুসের ক্যানসারটি প্রাথমিক অবস্থায় আছে জানিয়ে তিনি বলেন, ফুসফুসের ক্যানসারটি প্রথম স্টেজে আছে বলে ডাক্তাররা জানিয়েছে। প্রপার ট্রিটমেন্ট করলে এক বছরের মধ্যে ইনশাল্লাহ্ সুস্থ স্বাভাবিক হওয়া সম্ভব। তবে খুব শিগগির চিকিৎসা নিতে বলেছেন ডাক্তার। নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন।

বিগত এক বছর ধরে অসুস্থ হয়ে বোনের বাসায় পড়ে আছেন রেহানা জলি। জানালেন চিকিৎসা ব্যয়ও এতোদিন ধরে তার বোনরাই বহন করে আসছিলেন। কিন্তু এখন তাদের পক্ষেও আর খরচ করা সম্ভব হচ্ছে না। কারণ ক্যানসারের চিকিৎসা বেশ ব্যয়বহুল একটি ব্যাপার। তাদের সেই সামর্থও নেই।

এ প্রসঙ্গে রেহানা জানান, আমার চারটি বোন যেভাবে আমাকে বিগত এক বছর ধরে সহায়তা করে যাচ্ছে এটা নজির বিহীন। পৃথিবীতে কোনো বোন তার আরেক বোনের জন্য এতোটা করবে না, যা আমার চারটি বোন করে যাচ্ছে। কিন্তু এখনতো তাদের পক্ষেও আমার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাদের নিজেদেরওতো সংসার আছে, সন্তান আছে। তাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহায়তা চাইছি। কারণ তিনি শিল্পী বান্ধব। ক’দিন আগেও তিনি আনোয়ারা আপা, আফজাল শরীফ ও ড্যানি রাজকে তাদের চিকিৎসায় সহায়তা প্রদান করেছেন। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রীর কানে আমার অসুস্থতার সংবাদ পৌঁছুলে তিনি সঠিক সমাধান দিবেন। কারণ তিনি শিল্পীদের সম্মান করেন।

এতো কিছুর মধ্যেও চলচ্চিত্রের সহকর্মীদের নিরবতা দেখে হতাশা প্রকাশ করেন রেহানা। জানান, আমার ক্যারিয়ারের পুরোটাই সিনেমার জন্য। সকাল, বিকাল টানা ছবি করছি। অগনিত ছবিতে আমি অভিনয় করেছি। বাংলাদেশের নামি দামি এমন কোনো নায়ক নায়িকা নেই যাদের মায়ের ভূমিকায় আমি অভিনয় করিনি, অথচ গত এক বছর কেউ আমার একটা খোঁজও নিলো না। কোনো সংগঠন না দেখুক, অন্তত সিনেমায় যারা আমার কো-আর্টিস্ট ছিলো তারা পর্যন্ত আমার কোনো খোঁজ নেয়নি গত এক বছরে। তারাতো ফোন করে অন্তত জিজ্ঞেস করতে পারতো যে, জলি আপা আপনি কী অসুস্থ? কিন্তু এটা কেউ করেনি! অসুস্থ হয়ে মানুষ চিনতে পারছি, এগুলো আমার মনে থাকবে।

তবে সবকিছু ভুলে তিনি সবার আগে এখন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও চলচ্চিত্রে ফিরতে চান। এটাই তার লক্ষ্য।

গত এক বছর ধরে ছোট বোন লাইজুর বাসায় আছেন রেহানা জলি। বড় বোনের বর্তমান অবস্থা নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন তিনিও। তিনি জানান, আপা আমাদের কাছে বাবার মতো। অভিভাবক মানি সবাই। কিন্তু তার অসুস্থতায় আমরাও এখন কিছুটা ভেঙে পড়েছি। গত এক বছর আমাদের সাধ্য অনুযায়ি আপার ট্রিটমেন্ট খরচ দেয়ার চেষ্টা করেছি।

অর্থনৈতিক ঝামেলা না থাকলে বোনকে উন্নত চিকিৎসা করাতেন জানিয়ে তিনি বলেন, আপার কিংবা আমাদের ক্যাপাসিটি থাকলে অবশ্যই উন্নত চিকিৎসা করাতাম আমরা। কিন্তু এখন আপার অর্থনৈতিক সমস্যা, আমরা এক বছর যতটুকু করার করেছি। কিন্তু এখন আর পারছি না। আমদের নিজেদের সংসার চালিয়ে এখন আর পেরে উঠছি না। কিন্তু এই মুহূর্তে উনার প্রপার ট্রিটমেন্ট দরকার। এখন থেকে যদি চিকিৎসা না নেয়া হয় তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা আছে। আমরা চাই প্রধানমন্ত্রী
আপার চিকিৎসার একটা ব্যবস্থা নিবেন।

অসংখ্য বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন রেহানা জলি। বেশির ভাগই নায়ক কিংবা নায়িকার মায়ের চরিত্রে। তবে নিজেও নায়িকা হয়েও মাতিয়েছেন বেশকিছু সিনেমা। বিশেষ করে নায়করাজ রাজ্জাক,আলমগীর এবং মান্নার বিপরীতেও নায়িকা হিসেবে দেখা গেছে তাকে। এ প্রসঙ্গে জলি বলেন, আমি মান্নার নায়িকা হিসেবেও অভিনয় করেছি, আবার মান্নার মায়ের চরিত্রেও অভিনয় করেছি।

ছবি সূত্র: ইন্টারনেট

Tags: ক্যানসারনায়করাজমামান্নারেহানা জলিলাঞ্চলিড বিনোদনসিনেমাসুপারস্টার
Previous Post

টেস্ট দলে চার নতুন মুখ

Next Post

ওয়ালটনের বড় পর্দার নতুন ফিচার ফোন বাজারে

Next Post

ওয়ালটনের বড় পর্দার নতুন ফিচার ফোন বাজারে

আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের তিন অঙ্গকে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT