চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরাতের লিগে একই দলে সাকিব-স্মিথ-আফ্রিদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 31, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া লিগ টি-টুয়েন্টিএক্সে স্টিভেন স্মিথ ও শহিদ আফ্রিদির সঙ্গে একই দলে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান। তাদের দলে আছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।

কয়েকদিন আগেই আবুধাবিতে একটি শর্টার ভার্সন টুর্নামেন্টে খেলতে চেয়ে বিসিবির কাছে আবেদন করেন সাকিব। প্রথমে জানা গিয়েছিল সাকিবকে অনাপত্তিপত্র দেবে না বিসিবি। কারণ তার আঙুলের চোট নিয়ে বোর্ড খুবই চিন্তিত।

মঙ্গলবার জানা যায়, শর্তসাপেক্ষে আরব আমিরাতে খেলার অনাপত্তিপত্র পাচ্ছেন দেশসেরা এ অলরাউন্ডার। বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আমরা তাকে অনাপত্তিপত্র দিয়ে দিচ্ছি। কিন্তু সে খেলতে পারবে কেবল ফিট থাকলেই। ফিট না থাকলে খেলতে পারবে না। তাহলে অনাপত্তিপত্র নিয়েও লাভ নেই। রিপোর্ট দেবে মেডিক্যাল বোর্ড। ওটা পজেটিভ থাকলে আমরা তাকে অনাপত্তিপত্র দিয়ে দেব। এ ব্যাপারে বোর্ডের ইতিবাচকতা আছে।’

আকরাম খান শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র দেয়ার কথা বললেও ইএসপিএন-ক্রিকইনফো বুধবার জানাচ্ছে, আরব আমিরাতের টি-টুয়েন্টিএক্সে অংশগ্রহণের জন্য বিসিবি সাকিব আল হাসানকে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ডাক্তার দেখিয়ে দেশে ফিরে সাকিব বিশ্রামে আছেন। জিম্বাবুয়ে সিরিজে তিনি বিশ্রামে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ। কিন্তু ক্রিকইনফো বলছে, ইনজুরি থেকে সেরে উঠতে থাকা সাকিব ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত আরব আমিরাত টুর্নামেন্টে খেলতে প্রস্তুত। এই টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগেই শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর শেষ হবে ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে। আরব আমিরাতের টুর্নামেন্ট ১৯ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১১ জানুয়ারি। এই টুর্নামেন্টের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময়ের সঙ্গে সাংঘর্ষিক। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে বিপিএল।

অনাপত্তিপত্র পেয়ে সাকিব ক্রিকইনফোকে বলেছেন, ‘আমি ও ফিজিও আমার ক্রিকেটে ফেরার জন্য কোনো সময় না বাঁধার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আমি অনুশীলন শুরু করব। যদি কোনো সমস্যা না মনে হয়, খেলায় ফেরার কথা চিন্তা করব। তার আগে আমিও মাঠে নামব না, ফিজিও আমাকে নামতেও দেবেন না।’

সাকিব আরব আমিরাতের টুর্নামেন্ট নিজেকে ঝালিয়ে নেয়ার আরেকটি সুযোগ হিসেবে দেখছেন, ‘এই ম্যাচগুলোয় ফিট থাকলে আমার জন্য ভালো প্রস্তুতি হবে। বড় একটি ইনজুরির পর ম্যাচগুলো খেললে আবারও ছন্দে ফিরতে পারব আমি।’

গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। মার্চে নিধাস ট্রফি দিয়ে দলে ফেরার পর টানা সাত মাস খেলেন। গত এশিয়া কাপে আঙুলের চোট গুরুতর অবস্থা ধারণ করে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল হয়ে ওঠা ম্যাচে না খেলেই দেশে ফিরতে বাধ্য হন। আঙুলে মারাত্মক সংক্রমণ হওয়ায় ঢাকার একটি হাসপাতালে জরুরি চিকিৎসা নেয়ার পর সাকিব অস্ট্রেলিয়াতে যান আরও পরীক্ষা-নিরীক্ষা করাতে। অস্ট্রেলিয়ার চিকিৎসকরা বলেছেন, আঙুলে আপাতত অস্ত্রোপচার লাগবে না। সাকিব এখন পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন।

Tags: লিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

দশ শতাংশ ওজন কমলে ঠিক থাকবে রক্ত সঞ্চালন

Next Post

তিনদিনে একদিনের সমান খেলাও হল না

Next Post

তিনদিনে একদিনের সমান খেলাও হল না

পিইসি

বৃহস্পতিবার থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT