চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একজন দর্শকও গহীন বালুচর অপছন্দ করেনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 04, জানুয়ারি 2018
in বিনোদন
A A

২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে নাট্য নির্মাতা বদরুল আনাম সৌদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’। গ্রামের প্রেমকাহিনী, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প, সম্পত্তির বিরোধ নিয়ে তৈরি হয়েছে সরকারী অনুদান প্রাপ্ত এই ছবির গল্প। মুক্তির প্রথম দিনেই দর্শকের কাছে প্রশংসিত হয়েছে ছবির গল্প এবং কলাকুশলীদের অভিনয়। ছবিটির প্রচারণায় বর্তমানে নির্মাতা তার টিমসহ ঘুরছেন দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহগুলোতে। ঢাকার বাইরে থেকেই তিনি ‘গহীন বালুচর’-এর দর্শক প্রতিক্রিয়া জানিয়েছেন চ্যানেল আই অনলাইনকে:

গহীন বালুচর মুক্তি পেল প্রায় সপ্তাহ হয়ে গেল। দর্শক রেসপন্স কেমন পাচ্ছেন?
আমি সত্যি কথা বলি, আমাদের প্রথম দিন অ্যাভারেজ দর্শক ছিল। খুব একটা দর্শক কিন্তু আমরা প্রথম দিনে পাইনি। তখন আমার মনে হয়েছে, অডিয়েন্সকে প্রপারলি জানাতে পারিনি যে ‘গহীন বালুচর’ নামের সিনেমাটা আসছে। বেশি মানুুুুষকে জানাতে পারলে সিনেমাটা ছড়িয়ে দেয়া যেত।

কিন্তু আপনারাতো প্রচার প্রচারণা আরও তিন মাস আগে থেকে শুরু করেছেন?
করেছিলাম। কিন্তু ছবিরতো মুক্তি পেছালো। ঢাকা এবং ঢাকার বাইরে সরাসরি গিয়ে দেখলাম, প্রচুর মানুষ ‘গহীন বালুচর’ সম্পর্কে জানেই না।

সিনেমা হলগুলোতে কেমন দর্শক পাচ্ছেন এখন?
প্রথম দিনতো বললামই, অ্যাভারেজ দর্শক ছিল। আর পরের দুইদিন বলতে গেলে মন্দ ছিলো। কিন্তু সোমবার থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। ঢাকা ও ঢাকার বাইরের হলগুলোতেও দর্শকের বেশ উপস্থিতি দেখতে পারছি। যেহেতু টিমসহ আমি নিজে প্রতিদিন কোনো না কোনো সিনেমা হলে হাজির হচ্ছি।  বুধবারে ছিলাম ময়মনসিংহ। আর বৃহস্পতিবার যাচ্ছি বরিশাল।

গহীন বালুচরের নির্মাতা বদরুল আনাম সৌদ
গহীন বালুচরের নির্মাতা বদরুল আনাম সৌদ…

ঢাকার বাইরের দর্শকরা ছবিটি দেখে কেমন প্রতিক্রিয়া জানিয়েছে?
নির্মাতা হিসেবে আমার সবচেয়ে বড় সাকসেস হচ্ছে, আমি একজন দর্শকও পাইনি যে তিনি গহীন বালুচর দেখার পর অপছন্দ করেছেন। হলে লোক হলো কি হলো না এই হিসেবের চেয়ে আমি ফ্যাক্ট মনে করছি, গহীন বালুচর দেখতে আসা নব্বই ভাগ মানুষ ছবিটির প্রশংসা করেছেন। পছন্দ করেছেন। কেউ মন্দ বলেনি। আমি প্রতিদিনই কোনো না কোনো হলে যাচ্ছি, গিয়ে দর্শকের পেছনে গিয়ে দাঁড়াই। চুপ করে সিনেমাটা দেখি, মানুষের রিয়েকশান দেখি। দর্শক এতো মুগ্ধ হয়ে সিনেমাটা দেখছে দেখে অনুপ্রাণিত হই।

দ্বিতীয় সপ্তাহে ‘গহীন বালুচর’-এর কি তাহলে হল বাড়ছে?
না। দ্বিতীয় সপ্তাহেই একটা ধাক্কা খাবো। কারণ এই শুক্রবারে ‘পুত্র’ সিনেমা আসছে। তথ্যমন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ছবি। ছবিটি দেশের প্রায় সব প্রেক্ষাগৃহেই চলবে। ফলে গহীন বালুচর বেশকিছু হল থেকে নেমে যাবে। তবে তার পরের সপ্তাহে আবার আমার ছবিটি চলবে বলে আমি আশাবাদী।

Tags: আসাদগহীন বালুচরবদরুল আনাম সৌদসুবর্ণা মুস্তাফা
Previous Post

কী আছে দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভারে?

Next Post

মেহেরপুরে ওলকপি চাষ করে লাভবান কৃষক

Next Post
Meherpur

মেহেরপুরে ওলকপি চাষ করে লাভবান কৃষক

Book

নতুন বইয়ের গুণগত মান নিয়ে প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT