চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার মা সবসময় বাবার সহযোদ্ধা ছিলেন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 08, আগস্ট 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানা একসঙ্গে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার মা সবসময় বাবার সকল কাজে সহযোদ্ধা ছিলেন। শেষ পর্যন্ত তিনি এই দেশ ও দেশের মানুষের জন্য বাবার সঙ্গেই জীবন বিসর্জন দিয়ে গেছেন‘।

শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে নিজের মাকে স্মরণ করে এ কথা বলেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার মা কখনও বিলাসিতায় গা ভাসাননি। আমাদের তিনি সব সময় সে শিক্ষা দিয়েছেন। তার কখনও কোনো চাহিদা ছিলো না। নিজের জন্য কিছু চাইতেন না।

শেখ ফজিলতুন্নেছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা ছিলেন জানিয়ে তিনি বলেন: আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান দেশের মুক্তি-সংগ্রামে ব্যস্ত থাকতেন। অনেক অর্থকষ্ট থাকত তার।  আমার মা তার জন্য টাকা জমিয়ে রাখতেন। বাবা বাড়িতে আসলে তাকে সব সময় টাকা দিতেন। কিন্তু তিনি নিজে কখনও খরচ করেননি।

মা সব সময় আমাার বাবার সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমার মা বিভিন্ন সময় জীবনের ঝুঁকি নিয়ে বাবাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতেন। বাবার কোনো সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতেন না, সহযোগিতা করতেন। ৭ মার্চের ভাষণের আগে মা আমার বাবাকে বলেছিলেন, সারাজীবন তুমি কাজ করেছো, আজ তোমার মনে যা আছে তাই বলবে।

শেখ হাসিনা আরও বলেন, আমার মা কোনো সংকটে  হা হুতাশ করেননি। কখনো হতাশ হতেন না। কখনো তিনি ‘নাই‘ বলতেন না। বরং কোনটা ফুরিয়ে গেছে সেটি আনতে বলতেন। কিন্তু ‘নাই‘ শব্দটি তিনি বলতেন না। তিনি সব সময় বাবার পাশে ছায়ার মতো ছিলেন। জীবনের শেষ পর্যন্ত ছায়া হয়েই একসাথে জীবনকে বিসর্জন দিয়ে গেছেন।

শেখ হাসিনা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট যখন বাবাকে হত্যা করতে আসে ঘাতকরা, তখন তিনি বলেছিলেন, আমি আমার স্বামীর কাছে যাবো। প্রয়োজনে এখানে আমাকেও গুলি করো। আমার মা নিজের জীবন ভিক্ষা চাননি। তিনি সাহসের সাথে জীবন বিসর্জন দিয়েছেন। তখন ঘাতকরা সেখানে তাকেও হত্যা করেছিলো নির্মমভাবে। অথচ সেই সেনারা একসময় আমার মায়ের হাতে খাবার খেয়েছে। এমন নিষ্ঠুরতা তারা সেদিন দেখিয়েছিলো।

প্রধানমন্ত্রী বলেন, আমার মা সব সময় বাবার একজন উপযুক্ত সাথী হিসেবেই ছিলেন। আজ তার জন্মদিন। সারাটি জীবন তিনি শুধু সংগ্রাম করে গেছেন। এদেশের স্বাধীনতা ও মানুষের মুক্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তিনি মনে প্রাণে চেয়েছেন, এই দেশ স্বাধীন হবে, মানুষ স্বাধীনতা পাবে। বাবার আদর্শ তিনি সঠিকভাবেই ধারন করতেন।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশের মেয়েদেরও সেই আদর্শ নিয়ে চলা উচিত। নিজের ত্যাগের মধ্যদিয়ে নিজের সংসার, প্রতিষ্ঠান ও দেশকে সুন্দর করা যায়।

তিনি আরও বলেন, করোনাভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। কিন্তু আমাদের কিছু করার নেই। তবে এই সংকট কাটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান ও শেখ ফজিলতুন্নেসা মুজিবের স্বপ্ন পূরণে এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রীশেখ মুজিবুর রহমানশেখ হাসিনা
Previous Post

শুটিং-এর প্রস্তুতি নিতে তুরস্ক যাচ্ছেন আমির

Next Post

নাটকের রিয়াজকে নিয়ে মুগ্ধ দর্শক

Next Post
নাটকের দৃশ্যে দুই অভিনেতা, এক নারী ও এক পুরুষ, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের রিয়াজকে নিয়ে মুগ্ধ দর্শক

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু সাংবাদিক তার সঙ্গে কথা বলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিববর্ষে বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT